📰 জাগোনিউজ২৪

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

ফরিদপুরে বাস চাপায় ইউপি সচিব নিহত

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. রিবুল হোসাইন (৪৪) নামে এক ইউনিয়ন পরিষদের সচিব নিহত হয়েছেন। সোমবার (২২ জুন) সকাল এগারোটার দিকে সদর উপজেলার করিমপুরের চানপুর রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মো. রিবুল হোসাইন বোয়ালমারী উপজেলা ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গী গ্রামের সাজ্জাদ হোসেন ছবিবের ছেলে। তিনি ফরিদপুর সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে দায়িত...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

সুনামগঞ্জে কমতে শুরু করেছে নদ-নদীর পানি

সুনামগঞ্জের সুরমা, রক্তি, জাদুকাটা, বোলাইসহ অন্যান্য নদ নদীর পানি কমতে শুরু করেছে। জেলায় ও ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত না হওয়ায় রোববার (২১ জুন) রাত থেকে কমছে পানি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সোমবার (২২ জুন) দুপুর পর্যন্ত সুরমা নদীর পানি ২৩ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৬২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে রোববার ঢলের পানিতে যে সড়কগুলো তলিয়ে গিয়েছিল সেই সব সড়ক থেকে পানি কমে যাওয়ায়...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের

সরকার ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে লাইসেন্সিং প্রক্রিয়ার জটিলতা ও আমলাতান্ত্রিক বাধা কমাতে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, একটি ব্যবসা শুরু করতে যেখানে আগে প্রায় এক বছর সময় লাগতো, সেখানে এখন মাত্র ১৪ দিনের মধ্যে ব্যবসা শুরুর সুযোগ তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আদর্শ পরিস্থিতিতে একটি কোম্পানি ১৫তম দিনেই যন্ত্রপাতি আমদানির জন্য এলসি খুলতে পারবে। সোমব...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

পর্তুগালে চিরুনি অভিযান, অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা

অনিয়মিত অভিবাসন মোকাবিলা এবং দেশের ভেতরে শৃঙ্খলা বজায় রাখতে চিরুনি অভিযান শুরু করেছে পর্তুগালের ন্যাশনাল রিপাবলিকান গার্ড (এনআরজি)। সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত স্থল, সমুদ্র ও আকাশপথে পরিচালিত বিভিন্ন যৌথ ও বিশেষ অভিযানে ৩০০ জনেরও বেশি অনিয়মিত অভিবাসীকে শনাক্ত করা হয়েছে। একই সঙ্গে আইনি প্রক্রিয়া মেনে প্রায় ১৫০ জনকে নির্দিষ্ট সময়ের মধ্যে স্ব...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

বেড়া দিয়ে রাস্তা বন্ধ, পুকুর সাঁতরে বাড়ি ফেরে শিক্ষক পরিবার

জমি বিরোধের জেরে দীর্ঘ তিন মাস ধরে চলাচলের একমাত্র পথ বন্ধ হয়ে পড়েছে এক শিক্ষক পরিবারের। বাঁশ ও কাঁটাযুক্ত বেড়া দিয়ে পথ আটকে দেওয়ায় বাধ্য হয়ে পুকুর সাঁতরে বাড়িতে যাতায়াত করতে হচ্ছে পরিবারের সদস্যদের। এমন অভিযোগ উঠেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার উত্তর সাহেবগঞ্জ এলাকার ফজল বেপারীর বাড়িতে। ভুক্তভোগী তাছলিমা সুলতানা সাহেবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তার স্বামী মো. রাসেল হোসেন সরকারি...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

ম্যারাডোনার দুঃখের শহরে মেসিদের সাফল্যের লক্ষ্য

ডালাস। আর্জেন্টাইন ফুটবল ইতিহাসে শহরটির নাম উচ্চারিত হলেই ফিরে আসে এক বিতর্কিত স্মৃতি। ১৯৯৪ বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে জয়ের ম্যাচের পর এই শহরেই শেষবারের মতো বিশ্বকাপ মঞ্চে দেখা গিয়েছিল ডিয়েগো ম্যারাডোনাকে। ডোপ পরীক্ষায় পজিটিভ হওয়ায় সেই ম্যাচের পরই টুর্নামেন্ট থেকে বহিষ্কৃত হন তিনি। মাঠ ছাড়ার সময় এক নার্সের হাত ধরে ম্যারাডোনার চলে যাওয়ার সেই ছবি আজও বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্তগুলোর...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

শ্রীমঙ্গলে দুই দিনে ২ অজগর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক দুটি স্থান থেকে দুই দিনে দুটি অজগর উদ্ধার করা হয়েছে। রোববার (২১ জুন) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার বরুণা হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের আওয়াল মিয়ার বাড়ির পুকুরে মাছ ধরার সময় হঠাৎ মাছের জালে একটি সাপ আটকা পড়ে। সাপটি দেখে পরিবারের সদস্যরা আতঙ্কিত হন। পরে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করা হয়। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

বাজারের ভিন্ন এক ব্যস্ততা, মাছ কেটেই চলে তাদের জীবিকা

জীবন পালনিজের হাতে মাছ কাটার সময় নেই। কেউ ব্যাচেলর, কেউ চাকরিজীবী, কেউ আবার গিন্নির ঝামেলা এড়াতে চান। তাই মাছ কিনেই চলে যান বাজারের মাছ কাটার জায়গায়। এই চাহিদাকে কেন্দ্র করেই সিলেট নগরের বাজারগুলোতে গড়ে উঠেছে মাছ কাটার এক নীরব কিন্তু গুরুত্বপূর্ণ পেশা। এটি এখন কম বেশি সব বড় মাছ বাজারেই দেখা যায়। সিলেট নগরের সিটি মার্কেটের ভেতরের কাঁচাবাজার বাজারে ২১ বছর বয়সী মাহমুদুল হাসান মাছ কাটার কাজ করছেন প্রা...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যার ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। সোমবার (২২ জুন) র‍্যাব-৭ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়। এর আগে, শনিবার (২০ জুন) বিকেলে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকার নবী মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম আইয়ুব আলী ওরফে বাবুল সওদাগর (৫৩)। বিজ্ঞপ্তিতে বল...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

এই আর্জেন্টিনা কাতারজয়ী দলের চেয়েও উন্নত: এনজো ফার্নান্দেজ

বিশ্বকাপ জয়ের প্রায় চার বছর পরও আর্জেন্টিনার ক্ষুধা কমেনি। বরং মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ মনে করেন, ২০২৬ বিশ্বকাপে মাঠে নামা আলবিসেলেস্তেরা ২০২২ সালের কাতারজয়ী দলের চেয়েও শক্তিশালী ও পরিণত। অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এনজো বলেছেন, দলটি আগের তুলনায় অনেক বেশি ভারসাম্যপূর্ণ ও অভিজ্ঞ। তার মতে, কাতারে বিশ্বকাপ জয়ের পর কোপা আমেরিকার মতো বড় শিরোপা জেতার অভিজ্ঞতা বর্তমান স্কোয়াডকে আরও পরি...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

যে দেশের বেশিরভাগ মানুষ প্রবাসী, তারাই কাঁপাচ্ছে বিশ্বকাপ

আটলান্টিক মহাসাগরের বুকে জেগে থাকা ১০টি আগ্নেয় দ্বীপের এক ছোট্ট বিন্দু। মানচিত্রে খুঁজতে গেলে হয়তো আতশকাচ লাগবে। কিন্তু সেই ছোট্ট বিন্দুটিই এখন কাঁপিয়ে দিচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চকে। ২০২৬ ফিফা বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে এসেই তারা রুখে দিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ের মতো ফুটবল পরাশক্তিদের। বিশ্ব গণমাধ্যম এখন হন্যে হয়ে খুঁজছে এই দেশটির নাড়িনক্ষত্র। আর তাতেই বেরিয়ে আসছে এক অ...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

হাজিদের কোরবানিতে অনিয়ম, ৪ হজ এজেন্সিকে শোকজ

২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজে সৌদি সরকারের বাধ্যতামূলক নুসুক মাসার সিস্টেমের মাধ্যমে কুরবানি সম্পন্নের প্রমাণ দিতে না পারায় চারটি হজ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এজেন্সিগুলো হলো প্রত্যাশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, দৈফুর রহমান ট্রাভেলস, গ্লোবাল ট্রাভেলস সার্ভিস অ্যান্ড ট্যুরস এবং দারুল ইমান ইন্টারন্যাশনাল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পৃথক চিঠিতে...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের বৈধকরণে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া এসে দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরও গভীর, শক্তিশালী ও বহুমাত্রিক করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। সোমবার (২২ জুন) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটিতে সরকারি সফরে এসে তিনি উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তার জন্য মালয়েশিয়া সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন,...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন এমপিপুত্র খাইরুল সজীব

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলামের ছেলে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম (সজীব) মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন। সোমবার (২২ জুন) সকালে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তার মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম জানান, খাইরুল ইসলাম সজীবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ছিল। সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর আজ...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবর্তন নিশ্চিতে একসঙ্গে কাজ চালিয়ে যাবে দু’দেশ

রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মালয়েশিয়া ভবিষ্যতেও আসিয়ানের বিভিন্ন প্রক্রিয়া এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে মিয়ানমারের সঙ্গে সম্পৃক্ত থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। রোহিঙ্গা সংকট মোকাবিলাসহ অভিবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

ফিলিপাইনে স্কুলে গোলাগুলি, হতাহত ৮

ফিলিপাইনে একটি স্কুলে গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, সোমবার মধ্য ফিলিপাইনের একটি স্কুলে গোলাগুলির ঘটনায় অন্তত তিনজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছে। পুলিশ এখনো এই গোলাগুলির ঘটনার পেছনে কারণ জানতে পারেনি। ঘটনাটি লেয়তে প্রদেশের তাকলোবান শহরের সান হোসে ন্যাশনাল হাই স্কুলে স্থানীয় সময় সকাল ৯টার দিকে ঘটেছে। আঞ্চলিক পুলিশ এক বিবৃতিতে বলেছে, আহতদের চিকিৎসা ও যথাযথ চিকিৎসার জন্য অবিলম্বে নিকটবর্ত...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

বরিশালে সবজির দাম স্থিতিশীল, চড়া মাছের দাম

বরিশালে বেশ কিছুদিন ধরে সবজির বাজার স্থিতিশীল থাকলেও বেড়েছে বিভিন্ন ধরনের মাছের দাম। তবে সাধারণের নাগালের মধ্যে রয়েছে ব্রয়লার মুরগির দাম। সোমবার (২২ জুন) সকালে বরিশাল নগরীর একমাত্র পাইকারি সবজির বাজার বহুমুখী সিটি মার্কেট ও কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। বরিশাল নগরীর পোর্ট রোড মাছ বাজার ঘুরে দেখা গেছে, রুই মাছ প্রতি কেজি আকারভেদে ২৫০ থেকে ৪০০ টাকা, কাতল আকারভেদে ২২০ থেকে ৫০০ টাকা...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন

জুলাই আন্দোলন তথা গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলার রায় আগামী ৩০ জুন ঘোষণা করা হবে। সোমবার (২২ জুন) মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দিন নির্ধারণ করেন। ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্...