বাজারের ভিন্ন এক ব্যস্ততা, মাছ কেটেই চলে তাদের জীবিকা
জীবন পালনিজের হাতে মাছ কাটার সময় নেই। কেউ ব্যাচেলর, কেউ চাকরিজীবী, কেউ আবার গিন্নির ঝামেলা এড়াতে চান। তাই মাছ কিনেই চলে যান বাজারের মাছ কাটার জায়গায়। এই চাহিদাকে কেন্দ্র করেই সিলেট নগরের বাজারগুলোতে গড়ে উঠেছে মাছ কাটার এক নীরব কিন্তু গুরুত্বপূর্ণ পেশা। এটি এখন কম বেশি সব বড় মাছ বাজারেই দেখা যায়। সিলেট নগরের সিটি মার্কেটের ভেতরের কাঁচাবাজার বাজারে ২১ বছর বয়সী মাহমুদুল হাসান মাছ কাটার কাজ করছেন প্রা...