সুনামগঞ্জে কমতে শুরু করেছে নদ-নদীর পানি
সুনামগঞ্জের সুরমা, রক্তি, জাদুকাটা, বোলাইসহ অন্যান্য নদ নদীর পানি কমতে শুরু করেছে। জেলায় ও ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত না হওয়ায় রোববার (২১ জুন) রাত থেকে কমছে পানি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সোমবার (২২ জুন) দুপুর পর্যন্ত সুরমা নদীর পানি ২৩ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৬২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে রোববার ঢলের পানিতে যে সড়কগুলো তলিয়ে গিয়েছিল সেই সব সড়ক থেকে পানি কমে যাওয়ায়...