জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যার ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭। সোমবার (২২ জুন) র্যাব-৭ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়। এর আগে, শনিবার (২০ জুন) বিকেলে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকার নবী মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম আইয়ুব আলী ওরফে বাবুল সওদাগর (৫৩)। বিজ্ঞপ্তিতে বল...