📰 সর্বশেষ

রাইজিংবিডি ২২ Jun ২০২৬

অসংক্রামক রোগ প্রতিরোধে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা নিতে হবে: মন্ত্রিপরিষদ সচিব

দেশে হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার, দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ ও মানসিক স্বাস্থ্য সমস্যার মতো অসংক্রামক রোগের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় সমন্বিত ও সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

প্রথম আলো ২২ Jun ২০২৬

সেই ৭-১ ম্যাচের কথা আজও ভুলতে পারেন না জার্মানি-আর্জেন্টিনার সাপোর্টার তৌসিফ

নিজেকে একজন আর্জেন্টিনা সমর্থক বললেও অভিনেতা তৌসিফ মাহবুবের ফুটবল-ভালোবাসার মূল শিকড় জার্মানির প্রতি গভীর টানে।

রাইজিংবিডি ২২ Jun ২০২৬

বাংলাদেশ নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্ট

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক এবং দুই দেশের মধ্যে একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ফেসবুকে দীর্ঘ পোস্ট দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সেখানে আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী হবে বলে বার্তা দিয়েছেন তিনি।

প্রথম আলো ২২ Jun ২০২৬

মেসির হাতে থাকা সেই ব্যাগ কেন এখনো আলোচনায়

২০২৫ সালে আর্জেন্টিনা জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে মেসির হাতে ছিল আর্মেসের ব্যাগ। জেনে নেওয়া যাক ব্যাগটির খুঁটিনাটি বিষয়। এখনো সেটি আছে আলোচনায়। সব ছাপিয়ে এখনো আলোচনায় আছে ২০২৫ সালে আর্জেন্টিনা জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে মেসির হাতে থাকা আর্মেসের ব্যাগটিচার বছর পরপর ফুটবল বিশ্বকাপের আসরে ফুটবলাররা থাকেন মানুষের চোখে চোখে। তাঁরা কী খান, কীভাবে চলেন, তাঁদের দৈনন্দিন রুটিন, ফিটনেস—সবকিছুই চলে আসে আলোচ...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্ত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দায়ের করা মামলায় পি কে হালদারের সহযোগী হিসেবে পরিচিত অভিজিৎ অধিকারী তীর্থকে দোষী সাব্যস্ত করে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২২ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে তার অবৈধভাবে অর্জিত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। রায়ে সম্পদের তথ্য গোপনের দায়ে তাকে দু...

রাইজিংবিডি ২২ Jun ২০২৬

চীনের পথে প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

বগুড়ায় কালভার্ট ধসে দুর্ভোগে ৩০ হাজার মানুষ

বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি-হেউটনগর সড়কের কালভার্টটি হঠাৎ করেই ধসে পড়েছে। তবে এ সময় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এতে সড়ক পথে যোগাযোগ বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন ১৫টি গ্রামের ৩০ হাজার মানুষ। টানা বর্ষণে পাশের মাটি সরে সোমবার (২২ জুন) সকালে কালভার্টটি পাকা সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে ধসে পড়ে। এতে করে উপজেলার নিমগাছি ও কালেরপাড়া ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের ৩০ হাজার মানুষের সড়ক পথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। স্থানীয় স...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

চিকিৎসা ব্যয় কমাতে বিএমইউর ২৬৯ চিকিৎসককে বিশেষ প্রশিক্ষণ

রোগীদের চিকিৎসা ব্যয় কমানো এবং বিজ্ঞানভিত্তিক সঠিক চিকিৎসাসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বিভিন্ন বিভাগের ২৬৯ জন ফ্যাকাল্টি ও সিনিয়র চিকিৎসককে ‘ইভিডেন্স বেইসড মেডিসিন’ বা প্রমাণভিত্তিক চিকিৎসাবিদ্যা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ১০টি ব্যাচে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। সোমব...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ, কোন খাতে কত বরাদ্দ?

পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর প্রথম বাজেট পেশ করলো শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। সোমবার (২২ জুন) বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য ৪ লাখ ৩৮ হাজার ৭৭৫.২৯ কোটি রুপির বাজেট ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মোট ঋণের পরিমাণ ৮ লাখ ১৫ হাজার ৮৯১ কোটি রুপি। বাজেটের উল্লেখযোগ্য সব বিষয়… শূন্য পদে বড় নিয়োগ রাজ্যে একাধিক আটকে থাকা শূন্য পদ নিয়ে বড় ঘোষণা দে...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

‘তোকে গাছে লটকিয়ে মারবো’ মুজিববর্ষের খামে স্বেচ্ছাসেবক দল নেতাকে হুমকি

জামালপুরের ইসলামপুরে মুজিব শতবর্ষ লোগো সম্বলিত খামে চিঠি পাঠিয়ে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে প্রকাশ্যে গাছের সঙ্গে লটকিয়ে মারার হুমকি দেওয়া হয়েছে। তবে চিঠিটি কে পাঠিয়েছেন তা জানা যায়নি। সোমবার (২২ জুন) দুপুরে চিঠিটি হাতে পান উপজেলার চিনাডুলী ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ সবুজ। তিনি ৩ নম্বর চিনাডুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। চিঠির খামটির বাম পাশে মুজিব শতবর্ষের লোগো এবং শেখ মুজিবুর রহমান...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

বাবু খেয়েছো? জিজ্ঞাসা করাই প্রেমের নতুন ট্রেন্ড

সম্পর্কের শুরুতে ভালোবাসা সাধারণত থাকে আবেগ, রোমাঞ্চ আর বড় বড় প্রকাশে ভরা। নতুন প্রেমে একে অপরকে চমকে দেওয়া, ঘোরাঘুরি, উপহারের মতো যেন ভালোবাসার ভাষা হয়ে ওঠে। কিন্তু সময় যত গড়ায়, সেই সম্পর্কের ধরনও ধীরে ধীরে বদলে যায়। একসময় সেই অতিরিক্ত প্রকাশের জায়গা দখল করে নেয় অভ্যাস, দায়িত্ব আর প্রতিদিনের বাস্তব জীবন। আর ঠিক এই জায়গা থেকেই জন্ম নিয়েছে এক নতুন সম্পর্কের ধারণা-রোমান্টিক মিনিম্যালিজম । ছোট ছোট যত...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

মঞ্চে উঠে দিলজিতকে ধাক্কা, আটক বিক্ষোভকারী

জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে ঘটে গেল অপ্রীতিকর ঘটনা। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে আয়োজিত এক অনুষ্ঠানে মঞ্চে উঠে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে এক দর্শকের বিরুদ্ধে। এ সময় তিনি দিলজিতের খুব কাছাকাছি চলে যান এবং তাকে ধাক্কা দেওয়ারও অভিযোগ রয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সান ফ্রান্সিসকোর চেস সেন্টারে অনুষ্ঠিত হয় দিলজিতের ‘অরা ওয়ার্ল্ড ট্যুর’র কনসার্ট...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

ক্রিকেটে মাতৃত্বকালীন বিরতির পর ফেরার পথ দেখালো আইসিসি

নারী ক্রিকেটারদের গর্ভধারণের পর আবারও মাঠে নিরাপদভাবে ফিরতে সহায়তা করার জন্য নতুন একটি নির্দেশিকা চালু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ‘গর্ভধারণ পরবর্তী ক্রিকেটে প্রত্যাবর্তন নির্দেশিকা’ নামের এই নীতিমালা খেলোয়াড়, সদস্য দেশগুলোর বোর্ড, চিকিৎসক এবং কোচদের জন্য একটি ব্যবহারিক কাঠামো হিসেবে কাজ করবে, যাতে সন্তান জন্মের পর পেশাদার ক্রিকেটে ফেরা আরও পরিকল্পিত ও নিরাপদ হয়। নারী ক্রিকেট দ্রু...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারতের সঙ্গে ডিভোর্স হতে পারে না

স্বামী-স্ত্রীর মধ্যে ডিভোর্স হতে পারে, কিন্তু প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের ডিভোর্স হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জিএম) সিরাজ। সোমবার (২২ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিনে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। ভারতের সঙ্গে সম্পর্কের কথা তুলে ধরে জিএম সিরাজ বলেন, স্বামী-স্ত্রীর সম্পর্ক ক্ষণস্থায়ী...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

মসজিদ-মাদরাসায় রাজনীতি বন্ধ করতে হবে: এমপি রেজা আহাম্মেদ

জাতীয় সংসদে মসজিদ-মাদরাসায় রাজনীতি বন্ধ করার দাবি তুলেছেন কুষ্টিয়া-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রেজা আহাম্মেদ। সংসদে তিনি বলেন, মসজিদ আল্লার ঘর, মসজিদে মানুষ নামাজ পড়বে, কোরআন শরীফ পড়বে। কিন্তু একটি রাজনৈতিক দল মসজিদে রাজনীতি করে। স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করবো আইন পাস করার জন্য যাতে কেউ মসজিদ-মাদরাসায় রাজনৈতিক মিটিং না করে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিন সোমবা...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

কারাগারে দুটি খাতা সংরক্ষণ করছেন ইনু, লিখে রাখছেন মামলার বিভিন্ন তথ্য

সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কারাগারে তিনি দুটি খাতা সংরক্ষণ করছেন, যেখানে তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিভিন্ন তথ্য লিখে রাখছেন। সোমবার (২২ জুন) রাজধানীর বংশাল থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর আবেদনের শুনানিকালে তিনি এ কথা বলেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে এ শুনানি হয়। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, ইনু আদালতকে বল...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

গাজীপুরে আওয়ামী লীগের ৩৪ নেতাকর্মী আটক

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ৩৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জানা যায়, রোববার (২১ জুন) সকাল থেকে সোমবার বিকেল পর্যন্ত মহানগরের বিভিন্ন থানা এলাকায় এ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার...