অসংক্রামক রোগ প্রতিরোধে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা নিতে হবে: মন্ত্রিপরিষদ সচিব
দেশে হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার, দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ ও মানসিক স্বাস্থ্য সমস্যার মতো অসংক্রামক রোগের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় সমন্বিত ও সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।