কারাগারে দুটি খাতা সংরক্ষণ করছেন ইনু, লিখে রাখছেন মামলার বিভিন্ন তথ্য
সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কারাগারে তিনি দুটি খাতা সংরক্ষণ করছেন, যেখানে তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিভিন্ন তথ্য লিখে রাখছেন। সোমবার (২২ জুন) রাজধানীর বংশাল থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর আবেদনের শুনানিকালে তিনি এ কথা বলেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে এ শুনানি হয়। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, ইনু আদালতকে বল...