বগুড়ায় কালভার্ট ধসে দুর্ভোগে ৩০ হাজার মানুষ
বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি-হেউটনগর সড়কের কালভার্টটি হঠাৎ করেই ধসে পড়েছে। তবে এ সময় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এতে সড়ক পথে যোগাযোগ বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন ১৫টি গ্রামের ৩০ হাজার মানুষ। টানা বর্ষণে পাশের মাটি সরে সোমবার (২২ জুন) সকালে কালভার্টটি পাকা সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে ধসে পড়ে। এতে করে উপজেলার নিমগাছি ও কালেরপাড়া ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের ৩০ হাজার মানুষের সড়ক পথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। স্থানীয় স...