📰 জাগোনিউজ২৪ · সর্বশেষ

জাগোনিউজ২৪ ৯ ঘণ্টা আগে

ফরিদপুরে বাড়িতে ঢুকে হাত-পা বেঁধে স্বর্ণালংকার লুট

ফরিদপুরের মধুখালীতে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকার ও বিভিন্ন মালপত্র লুট করে নিয়ে গেছে। রোববার (২১ জুন) গভীর রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের হাটঘাটা গ্রামের খাইরুল ইসলাম মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী খাইরুল ইসলাম মোল্লা (৫৪) বলেন, রোববার রাতে পরিবারের সদস্যদের নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যাই। রা...

জাগোনিউজ২৪ ৯ ঘণ্টা আগে

২২ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

মালয়েশিয়ার জোহর অঙ্গরাজ্যের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে জুনের তৃতীয় সপ্তাহজুড়ে বিভিন্ন দেশের ১৮০ জন বিদেশি বন্দিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। রোববার (২২ জুন) এক বিবৃতিতে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানায়, ফেরত পাঠানোদের মধ্যে ১৩২ জন মিয়ানমারের, ২২ জন বাংলাদেশের, ১২ জন ভিয়েতনামের, ৯ জন থাইল্যান্ডের, ২ জন নেপালের এবং শ্রীলঙ্কা, চীন ও সিঙ্গাপুরের একজন করে নাগরিক রয়েছেন। ইমিগ্রেশন বিভাগ জানায়,...

জাগোনিউজ২৪ ৯ ঘণ্টা আগে

অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা, অবস্থা সংকটাপন্ন

বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির পরিবারের ওপর নেমে এসেছে দুঃসংবাদ। তার বড় ভাই বিজেন্দ্র নাথ তিওয়ারির ওপর প্রাণঘাতী হামলার ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিজ বাড়ির সামনে বিজেন্দ্র নাথ তিওয়ারির ওপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতিকারী। ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। গুরুতর আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তার...

জাগোনিউজ২৪ ৯ ঘণ্টা আগে

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বদিউজ্জামান তপাদার। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। সোমবার (২২ জুন) পদত্যাগের তথ্য জানিয়ে বদিউজ্জামান তপাদার বলেন, গত ২ জুন বাংলাদেশের রাষ্ট্রপতি বরাবর এ পদত্যাগপত্র দিয়েছি। কিন্তু, এ পদত্যাগপত্র এখনো গ্রহণ করা হয়নি। তার পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, ২০২৪ এর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর আগস্ট মাসে তাকে বা...

জাগোনিউজ২৪ ৯ ঘণ্টা আগে

নিজের সিটে অন্য কেউ বসলে রাগ হয় কেন?

অনেকেই আছেন বাস, ট্রেন, অফিস, স্কুল বা কলেজে যেকোনো জায়গায় নিজের নির্দিষ্ট সিটে বসেন। সেই জায়গায় অন্য কাউকে বসে থাকতে দেখলে হঠাৎ রাগ, অস্বস্তি বা বিরক্তি কাজ করে। কেউ কেউ বিষয়টি সহজভাবে নিলেও, অনেকের ক্ষেত্রে এই প্রতিক্রিয়া অনেক বেশি তীব্র হয়। তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে, এটা কি শুধু অভ্যাস-নাকি এর পেছনে কোনো মানসিক বা বৈজ্ঞানিক কারণ রয়েছে? মনোবিজ্ঞানীরা বলছেন, এই অনুভূতি সবসময় মানসিক অসুস্থত...

জাগোনিউজ২৪ ৯ ঘণ্টা আগে

পরীক্ষা ভারতে, কেন্দ্র আমিরাত: পরীক্ষার্থীর মাথায় হাত!

ভারতের নাগপুরের ১৮ বছর বয়সী এক মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থী নিট (NEET) পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতেই চক্ষু চড়কগাছ। প্রবেশপত্রে দেখা যায়, তার পরীক্ষার কেন্দ্র পড়েছে আড়াই হাজার কিলোমিটার দূরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে! অথচ পরীক্ষা দেওয়ার জন্য এই মুহূর্তে তরুণ শিক্ষার্থীর কাছে কোনো পাসপোর্টই নেই। এমন অদ্ভুত কাণ্ডে চরম বিপাকে পড়ে শিক্ষার্থীর পরিবার। আব্দুল্লাহ মোহাম্মদ তালিব নামের ওই শিক্ষার্...

জাগোনিউজ২৪ ৯ ঘণ্টা আগে

রামগঞ্জে শিক্ষার্থী হত্যা মামলায় ছাত্র-শিক্ষক গ্রেফতার

লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির ছাত্রাবাসা শিক্ষার্থী মেহেদী হাসানকে (১৪) হত্যা মামলায় ছাত্র ও শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় প্রকাশ করেননি পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, একজন শিক্ষক ও এক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে।...

জাগোনিউজ২৪ ৯ ঘণ্টা আগে

হরমুজ প্রণালি ইরানের ‘সার্বভৌম জলসীমার’ অংশ: ইরানি আইনপ্রণেতা

ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার শান্তি আলোচনা চলাকালে হরমুজ প্রণালি নিয়ে একটি সতর্কবার্তা দিয়েছেন। তিনি সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, আপনারা হুমকি দেন, আমরা ব্যবস্থা নিই। তিনি বলেন, হরমুজ প্রণালি আপনাদের ব্যক্তিগত ক্যাসিনো বা আধুনিক জলদস্যুদের আঙিনা নয়, এটি ইরানের সার্বভৌম জলসীমা এবং চূড়ান্ত সিদ্ধান্ত ইরানের জ...

জাগোনিউজ২৪ ৯ ঘণ্টা আগে

মেসিকে থামানো প্রায় অসম্ভব, স্বীকার করলেন এমবাপে

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী হলেও, লিওনেল মেসির প্রতি শ্রদ্ধা লুকাননি ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপে। ফ্রান্স-ইরাক ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমবাপে বলেন, ‘মেসি এমন একজন ফুটবলার যাকে নজরে রাখলেও তিনি শেষ পর্যন্ত গোল করে বসেন।’ তার ভাষায়, ‘আপনি জানেন, সে সবসময় আপনার পেছনে কোথাও থাকবে এবং সুযোগ পেলেই গোল করবে।’ ২০২৬ বিশ্বকাপে এমবাপে ও মেসি দুজনই রেকর্ডের পেছনে ছুটছেন। সেনেগালের বিপ...

জাগোনিউজ২৪ ৯ ঘণ্টা আগে

পিরোজপুরে বিপুল পরিমাণ চিংড়ির রেণু পোনা জব্দ

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পাচারকালে বিপুল পরিমাণ গলদা ও বাগদা চিংড়ির রেণু পোনা জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় তিনজনকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানা গেছে, বরগুনা, পাথরঘাটা ও মঠবাড়িয়াসহ উপকূলীয় বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করা গলদা ও বাগদা চিংড়ির রেণু পোনা দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ও প্রভাবশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে। সিন্ডিকেটটি বছরের...

জাগোনিউজ২৪ ১০ ঘণ্টা আগে

আনচেলত্তিকে ঘিরে বিতর্কে জল ঢাললেন স্কালোনি

বিশ্বকাপের মাঝেই আর্জেন্টিনা ও ব্রাজিলকে ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছিলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তিনি মন্তব্য করেছিলেন, আর্জেন্টিনা নাকি ‘প্রচন্ড তেজের ফুটবল’ খেলে না। সেই বক্তব্যকে কেন্দ্র করে যখন বিতর্কের আবহ তৈরি হচ্ছিল, তখনই আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি সব জল্পনা থামিয়ে দিলেন। অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, তিনি আনচেলত্তির বক্তব্য পুরোপুরি ব...

জাগোনিউজ২৪ ১০ ঘণ্টা আগে

৫ কর্মদিবসে শিশু ধর্ষণ-হত্যা মামলার রায়, আসামির মৃত্যুদণ্ড

ঝিনাইদহের চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার মামলায় আসামি আবু তাহেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২২ জুন) বেলা সাড়ে ১১টায় বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন ঝিনাইদহের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। গত ১৬ জুন এ মামলায় শুনানি শুরু হয়। ১৭ জুন চার্জ গঠন শেষে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সাক্ষ্য প্রমাণ ও আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে আদালত আসামিকে সর্বোচ্চ শাস্তি দেন। দণ্ডপ্র...

জাগোনিউজ২৪ ১০ ঘণ্টা আগে

মাদক ব্যবসায়ী ধরাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আটক ৮

মাগুরার মহম্মদপুরে মাদক ব্যবসায়ী ধরে পুলিশে দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। পুলিশ দুই পক্ষের ৮ জনকে আটক করেছে। রোববার ২১ (জুন) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার কানুটিয়া বাজারে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় বাজারের কয়েকটি দোকানপাট ও বসতবাড়িতে ভাঙচুর করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ জ...

জাগোনিউজ২৪ ১০ ঘণ্টা আগে

রণবীর-আলিয়ার ছবির সেটে এক জনের মৃত্যু, ক্ষতিপূরণ দাবি

বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ ঘিরে জটিলতা যেন কাটছেই না। নানা কারণে শুটিং পিছিয়ে যাওয়ার পর এবার রণবীর-আলিয়া জুটি অভিনীত ছবিটির সেটে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। এতে একজন কর্মীর মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের গোরেগাঁওয়ের রয়্যাল পাম্প স্টুডিওতে শুটিং চলাকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত চন্দ্রধারী যাদব পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। তবে তার মৃত্যুর সুনির্দিষ...

জাগোনিউজ২৪ ১০ ঘণ্টা আগে

কৃষকের ঘামে ফলুক ন্যায্যতার ফসল

মো. হেফাজ উদ্দিনবাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তি কৃষি। দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষকসমাজ জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভোরের প্রথম আলো ফোটার আগেই যে মানুষগুলো মাঠের পথে হাঁটেন, রোদ-বৃষ্টি-ঝড় উপেক্ষা করে ফসল ফলান, দেশের কোটি মানুষের খাদ্যের যোগান নিশ্চিত করেন। অথচ পরিহাসের বিষয়, ফসল ঘরে তোলার পর সবচেয়ে বেশি অনিশ্চয়তার মুখোমুখি হতে হয় কৃষকদের। তারপরও বছর...

জাগোনিউজ২৪ ১০ ঘণ্টা আগে

বিশ্ববাজারে কত দামে বিক্রি হচ্ছে তেল?

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম সোমবার (২২ জুন) কিছুটা কমেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে যাওয়ার আভাস মেলায় বিশ্ববাজারে তেল সরবরাহের অন্যতম প্রধান রুট ‘হরমুজ প্রণালি’ সচল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আর এই খবরের পর আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা কমে আসায় দাম নিম্নমুখী হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে তেলের বেঞ্চমার্ক ব্রে...

জাগোনিউজ২৪ ১০ ঘণ্টা আগে

তাপপ্রবাহ থেকে উপকূলবাসীকে রক্ষায় দেশে প্রথম মডেল ‘অভিযোজন দুর্গ’

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়তে থাকা তীব্র তাপপ্রবাহের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় মানুষের জন্য দেশে প্রথমবারের মতো চালু হলো ‘অভিযোজন দুর্গ’ (সোলার চালিত শীততাপ নিয়ন্ত্রিত কক্ষের আশ্রয় কেন্দ্র)। সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল আফতাবউদ্দিন কলেজিয়েট স্কুলে স্থাপন করা হয়েছে এই বিশেষ আশ্রয় কেন্দ্র। বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টায় দেশের প্রথম এই ‘অভিযোজন দুর্গ’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন আশাশুনি উপজেলা নির্...

জাগোনিউজ২৪ ১০ ঘণ্টা আগে

কর্ণফুলী টানেলে ৬ রাতে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য কর্ণফুলী টানেলে আগামী ২৫ থেকে ৩০ জুন পর্যন্ত রাতে যান চলাচলে সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করা হবে। এ সময় টানেলের একটি টিউব ব্যবহার করে উভয়মুখী যান চলাচল পরিচালনা করা হবে। সোমবার (২২ জুন) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন রাত ১১টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত রক্...