পরীক্ষা ভারতে, কেন্দ্র আমিরাত: পরীক্ষার্থীর মাথায় হাত!
ভারতের নাগপুরের ১৮ বছর বয়সী এক মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থী নিট (NEET) পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতেই চক্ষু চড়কগাছ। প্রবেশপত্রে দেখা যায়, তার পরীক্ষার কেন্দ্র পড়েছে আড়াই হাজার কিলোমিটার দূরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে! অথচ পরীক্ষা দেওয়ার জন্য এই মুহূর্তে তরুণ শিক্ষার্থীর কাছে কোনো পাসপোর্টই নেই। এমন অদ্ভুত কাণ্ডে চরম বিপাকে পড়ে শিক্ষার্থীর পরিবার। আব্দুল্লাহ মোহাম্মদ তালিব নামের ওই শিক্ষার্...