আনচেলত্তিকে ঘিরে বিতর্কে জল ঢাললেন স্কালোনি
বিশ্বকাপের মাঝেই আর্জেন্টিনা ও ব্রাজিলকে ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছিলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তিনি মন্তব্য করেছিলেন, আর্জেন্টিনা নাকি ‘প্রচন্ড তেজের ফুটবল’ খেলে না। সেই বক্তব্যকে কেন্দ্র করে যখন বিতর্কের আবহ তৈরি হচ্ছিল, তখনই আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি সব জল্পনা থামিয়ে দিলেন। অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, তিনি আনচেলত্তির বক্তব্য পুরোপুরি ব...