📰 সর্বশেষ

প্রথম আলো ১৩ ঘণ্টা আগে

ভুট্টাখেতে দেখা মিলল বাঘের মতো দেখতে এক প্রাণী

নাটোর সদর উপজেলায় লক্ষ্মীপুর ওষুধি গ্রামে বাঘসদৃশ একটি প্রাণী দেখা গেছে। যাতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দেখুন ভিডিওতে...

প্রথম আলো ১৩ ঘণ্টা আগে

সাবডিউরাল হেমাটোমা কী? মাথায় আঘাত পাওয়ার পর কোন লক্ষণগুলোকে অবহেলা করা যাবে না

স্বাস্থ্যের ব্যাপারে সামান্য অবহেলা বা ছোটখাটো আঘাতও জীবনকে বড় ঝুঁকিতে ফেলতে পারে। বিশেষ করে মাথার সামান্য আঘাতকেও অবহেলা করা যাবে না। মস্তিষ্কের আঘাতজনিত এ রকমই একটা জটিল ব্যাধি ‘সাবডিউরাল হেমাটোমা’।সাবডিউরাল হেমাটোমা আসলে কী?সহজ ভাষায় বলতে গেলে, সাবডিউরাল হেমাটোমা হলো মস্তিষ্কের আবরণ ও মস্তিষ্কের উপরিভাগের মাঝখানের স্তরে রক্ত জমাট বাঁধা। আমাদের মস্তিষ্কের চারপাশে যে রক্ষাকবচ বা আবরণ থাকে, তাকে ব...

প্রথম আলো ১৩ ঘণ্টা আগে

‘শামশের’, ‘রাজা লন্ডন কা’ ও ‘ভানওয়ার’—আলোচিত তিন পাকিস্তানি সিরিয়ালে কী আছে

ত্রিভুজ প্রেম, পারিবারিক দ্বন্দ্ব কিংবা জোরপূর্বক বিয়ে—দশকের পর দশক ধরে পাকিস্তানি সিরিয়ালের গল্পগুলো প্রায় একই রকম। ধীরে ধীরে ফর্মুলা থেকে ভিন্নধর্মী গল্প বলছেন নির্মাতারা।দর্শকেরাও বৈচিত্র্যময় গল্পে অভ্যস্ত হয়ে উঠেছেন। এসব গল্পে প্রচলিত প্রেমের গল্পের বাইরে সামাজিক, মানসিক ও কাঠামোগত বাস্তবতাকে তুলে ধরে।সাম্প্রতিক সময়ে ‘শামশের’, ‘রাজা লন্ডন কা’ ও ‘ভানওয়ার’ সিরিয়ালে প্রেম থাকলেও পাশাপাশি গুরুত্বপ...

প্রথম আলো ১৩ ঘণ্টা আগে

চাঁদাবাজির অভিযোগ: মুচলেকা নিয়ে পরিবারের কাছে দেওয়া হলো এমপিপুত্রকে

অতিরিক্ত উপকমিশনার বলেন, সজীবের বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল। সেই বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়গুলো যাচাই-বাছাই চলছে।

প্রথম আলো ১৩ ঘণ্টা আগে

নেত্রকোনায় ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

মৃত্যু নিয়ে অভিযোগ না থাকায় রাতেই আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

প্রথম আলো ১৩ ঘণ্টা আগে

নিরাপদ প্রযুক্তিভিত্তিক এক স্কুল বাস সেবার গল্প

দেশের স্কুল যাতায়াতব্যবস্থাকে সম্পূর্ণ নিরাপদ, নির্ভরযোগ্য ও প্রযুক্তিবান্ধব করতে কাজ করছে দেশের অন্যতম শীর্ষ স্টার্টআপ ‘পিউপিল স্কুল বাস লিমিটেড’।

প্রথম আলো ১৩ ঘণ্টা আগে

ইরান হরমুজ বন্ধ ঘোষণার পর প্রণালি দিয়ে নৌযান চলাচলে আবার ধীরগতি

সামুদ্রিক গোয়েন্দা তথ্য প্রতিষ্ঠান উইন্ডওয়ার্ডের রোববারের বিশ্লেষণ অনুযায়ী, রোববার মাত্র ১২টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে, যা আগের দিনের ৩৫টি জাহাজের তুলনায় অনেক কম।

প্রথম আলো ১৩ ঘণ্টা আগে

২৯তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের সভাপতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক ইকরামুল কবির

২৯তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২১ জুন) অনলাইন ভোটিং ব্যবস্থার মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত প্রায় পাঁচ শতাধিক শিক্ষা ক্যাডার সদস্য ভোট দেন।এতে নির্বাচনে সভাপতি পদে মো. মাসুম বিল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে মো. ইকরামুল কবির নির্বাচিত হয়েছেন। এ ছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহসভাপতি মোহাম্মদ ইমরান, সাংগঠনিক সম্পাদক জসীউদ্দীন, যুগ্ম সম...

প্রথম আলো ১৩ ঘণ্টা আগে

এইচএসসি পরীক্ষা ২০২৬: কেন্দ্রসচিব–জেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন শিক্ষামন্ত্রী

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে ২৪ জুন ঢাকায় মতবিনিময় সভা করবেন শিক্ষামন্ত্রী।

প্রথম আলো ১৩ ঘণ্টা আগে

যুব উন্নয়ন অধিদপ্তর নেবে ২৪২ জন, চাকরি করতে চাইলে করুন আবেদন

যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে ২৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২৩ জুন ২০২৬। চাকরির বিবরণ পদের নাম: সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদসংখ্যা: ২৪২ শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি। বেতন স্কেল ও গ্রেড: (গ্রেড-১১) ১২,৫০০-৩০,২৩০ টাকা।শিক্ষকদের গ্...

প্রথম আলো ১৩ ঘণ্টা আগে

শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ছোড়া ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু

ইট ছোড়ার ঘটনাটি ঘটে ১০ জুন রাতে। পরিবারের সদস্যদের ভাষ্য, সাজিদ চলন্ত মোটরসাইকেলে ছিলেন। এ অবস্থায় তাঁকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করা হয়।

প্রথম আলো ১৩ ঘণ্টা আগে

কাগজের এরোপ্লেন

শাহাদুজ্জামানের গল্পটি প্রকাশিত হয়েছিল ১৯৯৮ সালের ৬ নভেম্বর প্রথম আলোর প্রথম বর্ষের তৃতীয় সংখ্যার ‘শুক্রবারের সাময়িকী’তে। তখনো প্রথম আলো অনলাইন কার্যক্রম শুরু হয়নি, তাই গল্পটি এত দিন শুধু ছাপা পত্রিকার পাতাজুড়েই ছিল। গল্পটি আজ প্রথমবারের মতো ‘অন্য আলো’র অনলাইন পাঠকের জন্য উপস্থাপন করা হলো।ব্রিজের রেলিংটি বুঝিবা পাখিদের খুব প্রিয়। প্রায়শই পাখিদের এখানে বসতে দেখি। যদিও ওদের তাড়া থাকে বলে কয়েক মুহূর্...

প্রথম আলো ১৩ ঘণ্টা আগে

কেন নাক ডাকে

রাতে নাক ডাকার শব্দে রীতিমতো ঘরবাড়ি কেঁপে ওঠার দশা! এমনটা কারও কারও সম্পর্কে শোনা যায়। যিনি নাক ডাকেন, তিনি বুঝতে না পারলেও পাশের মানুষটির ঘুমের দফারফা হয়ে যায় তাঁর নাক ডাকার শব্দে। এ থেকে কি রেহাই নেই? কেনই-বা নাক ডাকে? আসলের ঘুমানোর পর আমাদের শরীরের প্রায় সব মাংসপেশিই কিছুটা শিথিল হয়ে আসে। তেমনি শিথিল হয় গলার মধ্যের টিস্যু ও পেশিগুলোও। ফলে গলবিল বা শ্বাসনালিতে কিছুটা ব্লকের সৃষ্টি হয়। যখন ঘুমের...

প্রথম আলো ১৩ ঘণ্টা আগে

আজ কী উপহার রেখেছেন মেসি

বিশ্বকাপে ১৬টা গোল হয়ে গেছে এরই মধ্যে, জার্মানির মিরোস্লাভ ক্লোসার রেকর্ডের সমান।

প্রথম আলো ১৩ ঘণ্টা আগে

কাতারে এলএনজি প্রক্রিয়াকরণ কেন্দ্রে বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮

কাতারের রাজধানী দোহা থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) উত্তরে রাস লাফান শিল্পনগরীর অবস্থান। এ জায়গাটি বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানি কেন্দ্রের আবাসস্থল।

প্রথম আলো ১৩ ঘণ্টা আগে

ঢাকা উত্তরে কোরবানির বর্জ্য সরাতে ভাড়া করা ২৭৫ পিকআপের কয়টি কাজ করেছে

ঈদের দিন কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে ঢাকা উত্তর সিটির ভাড়া করা ২৭৫টি পিকআপের কতটি ব্যবহৃত হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রথম আলো ১৪ ঘণ্টা আগে

তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম একান্ত বৈঠক শেষে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। ২২ জুন সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দেখুন ভিডিওতে...