পর্তুগালে চিরুনি অভিযান, অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা
অনিয়মিত অভিবাসন মোকাবিলা এবং দেশের ভেতরে শৃঙ্খলা বজায় রাখতে চিরুনি অভিযান শুরু করেছে পর্তুগালের ন্যাশনাল রিপাবলিকান গার্ড (এনআরজি)। সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত স্থল, সমুদ্র ও আকাশপথে পরিচালিত বিভিন্ন যৌথ ও বিশেষ অভিযানে ৩০০ জনেরও বেশি অনিয়মিত অভিবাসীকে শনাক্ত করা হয়েছে। একই সঙ্গে আইনি প্রক্রিয়া মেনে প্রায় ১৫০ জনকে নির্দিষ্ট সময়ের মধ্যে স্ব...