বিসিসির সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম গ্রেফতার
বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও মহানগর আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন ওরফে মামা খোকনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর নাজিরেরপুল এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। খোকন বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করে...