📰 জাগোনিউজ২৪

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

সেলিমা আহমাদের মৃত্যুতে সড়ক পরিবহন মালিক সমিতির শোক

নিটল-নিলয় গ্রুপের ভাইস-চেয়ারপারসন ও দেশের খ্যাতিমান নারী উদ্যোক্তা সেলিমা আহমাদের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সোমবার (২২ জুন) এক শোকবার্তায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল উদ্দিন আহমেদ, কার্যকরী সভাপতি এম এ বাতেন ও মহাসচিব মো. সাইফুল আলম শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন তারা। আরও পড়ুন কুমিল্লার সা...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

সিইউএফএলে গ্যাস সরবরাহের মাধ্যমে উৎপাদন বাড়ানো হবে: শিল্পমন্ত্রী

দেশের কৃষি খাতে সারের চাহিদা পূরণে উৎপাদন বাড়ানো এবং বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত সার কারখানা দ্রুত চালুর উদ্যোগের অংশ হিসেবে চট্টগ্রামের আনোয়ারায় তিনটি সার কারখানা পরিদর্শন করেছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার (২২ জুন) বেসরকারি খাতের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) এবং রাষ্ট্রায়ত্ত চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ও ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার কারখা...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

পোশাক শিল্পে প্রযুক্তি রূপান্তরে চীনের সহায়তা আবশ্যক

বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অর্থনৈতিক অংশীদার চীন। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর প্রথমবার বিদেশ সফরে বের হয়েছেন। মালয়েশিয়া সফর সম্পন্ন করে তিনি এখন চীনের পথে। মালয়েশিয়ায় সফর শেষে সোমবার (২২ জুন) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীরা চীনের উদ্দেশ্যে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। এই সফর ঘিরে আশায় বুক বাঁধছেন ব্যবসায়ীরাও। পোশা...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

নকআউটের আগে জার্মান শিবিরে বড় ধাক্কা

বিশ্বকাপের নকআউট পর্বের আগে বড় ধরনের বিপদে পড়েছে জার্মানি। গুরুতর গোড়ালির ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন প্রথম একাদশের নিয়মিত ডিফেন্ডার নিকো শ্লটারবেক। বরুসিয়া ডর্টমুন্ডের এই ডিফেন্ডার আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছেন। ফলে কোচ হুলিয়ান নাগেলসম্যানকে তার দলের রক্ষণভাগে বড় পরিবর্তন আনতে হচ্ছে। নকআউট পর্বের প্রস্তুতির মাঝেই শ্লটারবেককে হারিয়ে বড় ধাক্কা খেয়েছে জার্মানি। ডিএফবি জ...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

রাফিনহার ইনজুরি নিয়ে মুখ খুললেন তার স্ত্রী

হ্যামস্ট্রিং ইনজুরিতে হাইতির বিপক্ষে ম্যাচে মাঠ ছাড়ার পর রাফিনহার বিশ্বকাপ অভিযান অনিশ্চয়তার মুখে পড়েছে। তার স্ত্রী নাতালিয়া বেলোলি সেই ঘটনার পর হওয়া আবেগঘন ফোনালাপের কথা প্রকাশ করেছেন। তবে ব্রাজিল এখনও তার পুনরুদ্ধার (রিকভারি) নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তারা আশা করছে, টুর্নামেন্টের পরবর্তী অংশে তিনি আবারও মাঠে ফিরতে পারেন। বিশ্বকাপে হাইতির বিপক্ষে ৩–০ গোলের জয়ের ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে ম...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন ইসমাইল জবিউল্লাহ

বিএনপির প্রতিনিধি হিসেবে ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ (আইসিএপিপি)-এর স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। সোমবার (২২ জুন) আইসিএপিপি’র মহাসচিব এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান বলে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে জানানো হয়েছে। এর আগে, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখ...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

আগামী ৩ দিন গ্যাসের চাপ কম থাকতে পারে, তিতাসের দুঃখ প্রকাশ

রিগ্যাসিফাইড লিকুইফাইড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ কমে যাওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় সব শ্রেণির গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে। সোমবার (২২ জুন) রাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বার্তায় বলা হয়, সোমবার রাত থেকে আগামী ২৫ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এ কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

অনলাইন জুয়া ও সন্দেহজনক লেনদেন প্রতিরোধে বিকাশের মতবিনিময়

অনলাইন জুয়া, হুন্ডি ও মানি লন্ডারিংয়ের মতো আর্থিক অপরাধ প্রতিরোধে ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লার ডিস্ট্রিবিউটরদের নিয়ে চারটি মতবিনিময় সভার আয়োজন করেছে বিকাশ। মাঠপর্যায়ে নিরাপদ ও ঝুঁকিমুক্ত লেনদেন নিশ্চিত করতে পর্যায়ক্রমে ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী, রিজিওনাল সেলস টিম ও ডিস্ট্রিবিউশনের ফিল্ড ফোর্সসহ মাঠ পর্যায়ের প্রায় ১৬ হাজার কর্মীক...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যে কারণে ‘হাই অ্যালার্ট’

৬ জেলায় সেনা মোতায়েন ঢাকায় মোতায়েন ১৮ হাজার পুলিশ প্রস্তুত থাকবে পুলিশের স্পেশাল ফোর্স আরও থাকছে বিজিবি, র‍্যাব, এপিবিএন ফেসবুক পোস্ট, জুম মিটিং, এক্সে বিবৃতি আর অলিগলিতে ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই’ এমন স্লোগান দিয়ে কয়েক সেকেন্ডের ঝটিকা মিছিল—এতেই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৃণমূল। কিন্তু দলটির ভেতরে এখন ক্রমেই একটি উপলব্ধি স্পষ্ট...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

বিসিবির অ্যানালিটিক্স ল্যাব চালু, খেলোয়াড় উন্নয়নে এআই ও নতুন প্রযুক্তি

খেলোয়াড় উন্নয়ন, পারফরম্যান্স বিশ্লেষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারকে আরও এগিয়ে নিতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘অ্যানালিটিক্স ল্যাবরেটরি’, যেখানে ডেটা, প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ক্রিকেটারদের উন্নয়নের পরিকল্পনা নেওয়া হবে। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোর ফ্যাসিলিটিতে সোমবার প্রাথমিকভাবে এই ল্যা...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ, জবাবে যা বললেন চিফ হুইপ

চলমান বাজেট অধিবেশনে সংসদ কক্ষে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। বিশেষ করে স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রীদের আসন খালি থাকা নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। জবাবে চিফ হুইপ হুইপ নূরুল ইসলাম মনি অবশ্য সাফাই গেয়ে বলেছেন, বাজেট সংক্রান্ত সব বিষয়ে শেষ কথা অর্থমন্ত্রীই বলবেন...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতে হেলথ কার্ড চালু করা হয়েছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ‘হেলথ কার্ড’ চালু করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, এ কার্ডের মাধ্যমে শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে বিশেষ ছাড় ও সুবিধা পাবেন। সোমবার (২২ জুন) নগরের ষোলশহরে হোসেন আহম্মদ চৌধুরী সিটি করপোরেশন স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

ঢাকায় নিয়োগ দেবে মেঘনা ব্যাংক, ৪৫ বছরেও আবেদন

বেসরকারি আর্থিকপ্রতিষ্ঠান মেঘনা ব্যাংক পিএলসি ‘হেড অব রিকন্সিলিয়েশন (এসপিও-এফএভিপি)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৭ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর অথবা স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এক নজরে মেঘনা ব্যাংক পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ তথ্যের ধরন বিবরণ প্রতিষ্ঠানের নাম মেঘনা ব্যাং...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতাকে গণপিটুনি

কুড়িগ্রামের রৌমারীতে গভীর রাতে এক প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয় জনতা তাকে হাতেনাতে আটক করে গণপিটুনি দেন। পরে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সোমবার (২২জুন) সকালে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পূর্ব কাউয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। আটক জাকির হোসেন (৪৫) দাঁতভাঙা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন য...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

আপনি তো বাজেট নিয়ে কথাই বলেন নাই: বিএনপি এমপিকে স্পিকার

জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ বিষয়ে কোনো কথা বলেননি জামালপুর-২ আসনের বিএনপির সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু। সোমবার (২২ জুন) সংসদ অধিবেশনে বক্তব্য দিতে উঠে তিনি বাজেট আলোচনার পুরো সময়টাই ব্যয় করেন দল ও নিজের নির্বাচনি এলাকার নানা গুণগানে। বাজেটের ওপর সাধারণ আলোচনার জন্য সুলতান মাহমুদ বাবুকে শুরুতে সাত মিনিট সময় বরাদ্দ দিয়েছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আ...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

প্রথম আলো কার্যালয়ে হামলা মামলায় এক আসামি ৩ দিনের রিমান্ডে

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় আনোয়ার হোসেন (৩৮) নামে এক আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। সন্ধ্যায় ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

ইরানি তেলে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

ইরানের তেল উৎপাদন, বিক্রি ও সরবরাহের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থ মন্ত্রণালয় (ট্রেজারি ডিপার্টমেন্ট) জানিয়েছে, আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানকে অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) এবং সংশ্লিষ্ট পণ্য উৎপাদন, বিক্রি ও সরবরাহের সুযোগ দেওয়া হবে। সোমবার প্রকাশিত এক লাইসেন্সে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট জানায়, ইরানি উৎসের অপরিশোধিত তেল উৎপাদন, বিক্রি ও পরিবহন...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

মিডল্যান্ড ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশের চতুর্থ প্রজন্মের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি)। রোববার (২১ জুন) গুলশান-২ এ অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোরআন খতম ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের অব্যাহত অগ্রগতি, সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচ...