সিইউএফএলে গ্যাস সরবরাহের মাধ্যমে উৎপাদন বাড়ানো হবে: শিল্পমন্ত্রী
দেশের কৃষি খাতে সারের চাহিদা পূরণে উৎপাদন বাড়ানো এবং বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত সার কারখানা দ্রুত চালুর উদ্যোগের অংশ হিসেবে চট্টগ্রামের আনোয়ারায় তিনটি সার কারখানা পরিদর্শন করেছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার (২২ জুন) বেসরকারি খাতের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) এবং রাষ্ট্রায়ত্ত চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ও ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার কারখা...