📰 সব সংবাদ

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

ফিলিপাইনে স্কুলে গোলাগুলি, হতাহত ৮

ফিলিপাইনে একটি স্কুলে গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, সোমবার মধ্য ফিলিপাইনের একটি স্কুলে গোলাগুলির ঘটনায় অন্তত তিনজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছে। পুলিশ এখনো এই গোলাগুলির ঘটনার পেছনে কারণ জানতে পারেনি। ঘটনাটি লেয়তে প্রদেশের তাকলোবান শহরের সান হোসে ন্যাশনাল হাই স্কুলে স্থানীয় সময় সকাল ৯টার দিকে ঘটেছে। আঞ্চলিক পুলিশ এক বিবৃতিতে বলেছে, আহতদের চিকিৎসা ও যথাযথ চিকিৎসার জন্য অবিলম্বে নিকটবর্ত...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

বরিশালে সবজির দাম স্থিতিশীল, চড়া মাছের দাম

বরিশালে বেশ কিছুদিন ধরে সবজির বাজার স্থিতিশীল থাকলেও বেড়েছে বিভিন্ন ধরনের মাছের দাম। তবে সাধারণের নাগালের মধ্যে রয়েছে ব্রয়লার মুরগির দাম। সোমবার (২২ জুন) সকালে বরিশাল নগরীর একমাত্র পাইকারি সবজির বাজার বহুমুখী সিটি মার্কেট ও কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। বরিশাল নগরীর পোর্ট রোড মাছ বাজার ঘুরে দেখা গেছে, রুই মাছ প্রতি কেজি আকারভেদে ২৫০ থেকে ৪০০ টাকা, কাতল আকারভেদে ২২০ থেকে ৫০০ টাকা...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন

জুলাই আন্দোলন তথা গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলার রায় আগামী ৩০ জুন ঘোষণা করা হবে। সোমবার (২২ জুন) মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দিন নির্ধারণ করেন। ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য হত্যা মামলার আসামি বাবুল গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে আলোচিত সন্ত্রাসী গ্রুপ কর্তৃক র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি আইয়ুব আলী প্রকাশ বাবুল সওদাগরকে (৫৩) গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম। গ্রেফতার আইয়ুব আলী প্রকাশ বাবুল সওদাগর উপজেলার ছিন্নমূল ৮ নং সমাজের মৃত আব্দুল মালেকের ছেলে। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১১টায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭। র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজ...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

বিশ্বকাপ উন্মাদনায় পান্থ কানাই-মিলাদের সঙ্গে গাইলেন নাইজেরিয়ার ওলি বয়

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় নতুন গান নিয়ে হাজির হয়েছেন দেশের জনপ্রিয় সংগীত প্রযোজক ও সুরকার ফুয়াদ আল মুক্তাদির। ‘কান্ডারি চল’ শিরোনামের এই গানটি ফুটবলকে ঘিরে বাংলাদেশের মানুষের আবেগ, সংস্কৃতি ও জীবনযাপনের গল্প তুলে ধরেছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় চলমান বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বকে সামনে রেখে প্রকাশিত হয়েছে গানটি। এতে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় শিল্পী পান্থ কানাই, মিলা, বাম্মি সানজানা ও র‍্...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

দেশের সব নদীর পানি বিপৎসীমার নিচে, সতর্কসীমায় ৫ নদী

দেশের সব নদ-নদীর পানি সমতল বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে তিস্তা, দুধকুমার, সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরী নদী সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে। সোমবার (২২ জুন) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক নজরে মৌসুমি পানি সমতল এবং বৃষ্টিপাতের পরিস্থিতিজনিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকাল ৯টার তথ্যানুযায়ী সতর্কসীমায় (বিপৎসীমার কাছাকাছি) প্রবাহিত স্টেশনসমূহ হলো দুধকুমার নদ...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

কালো গাউনে রহস্যময় গ্ল্যামে মৌনি রায়

বলিউডের ফ্যাশন দুনিয়ায় এমন কিছু মুখ আছে, যারা পোশাককে শুধু পরেন না-তাকে জীবন্ত করে তোলেন। মৌনি রায় ঠিক সেই তালিকারই একটি নাম। পর্দায় যেমন তার উপস্থিতি তীক্ষ্ণ ও আকর্ষণীয়, তেমনি ফ্যাশনের ক্ষেত্রেও তিনি নিজস্ব এক নান্দনিকতা তৈরি করেছেন। আর এই কালো গাউনের লুকটি যেন তার সেই স্টাইল-স্বাক্ষরেরই আরেকটি নিখুঁত উদাহরণ। ছবিটিতে মৌনি রায়কে দেখা যাচ্ছে একটি স্ট্র্যাপলেস কালো গাউনে, যেখানে গাঢ় রঙের ভেতরেও আছে...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

জনবল নিয়োগ দেবে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশে ‘টিচার (শিক্ষক)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। প্রতিষ্ঠানের নাম: হীড বাংলাদেশবিভাগের নাম: আইসিটি পদের নাম: টিচার (শিক্ষক)পদসংখ্যা: ১ জনশিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তরঅভিজ্ঞতা: ৩ বছরবেতন: আলোচনা সাপেক্ষে আ...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

বাবা: দি বস

অভিলাষ মাহমুদ বাবাকে নিয়ে কখনো বাবা দিবস পালন করা হয়নি। কোনো দিন সামনাসামনি গিয়ে বলতে পারিনি, ‘বাবা আজ বাবা দিবস। চলো, আজকের দিনটা তোমাকে নিয়ে উদযাপন করি।’ আমাদের প্রজন্মের অনেক সন্তানের মতো আমিও হয়তো বাবার প্রতি ভালোবাসা অনুভব করেছি, কিন্তু তা প্রকাশ করতে শিখিনি। ছোটবেলা থেকে দেখেছি বাবা খুব পরিশ্রমী মানুষ। আমি আমার দাদাকে দেখিনি। তবে পরিবারের মুখে শুনেছি সংগ্রামের গল্প। আজানের পর ভোরের অন্ধকারে...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

ভারি বৃষ্টিতে রোহিঙ্গাদের বসতঘরে ঢুকেছে পানি

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের বেশ কয়েকটি নিম্নাঞ্চল ভারী বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে। এতে রোহিঙ্গাদের পরিবারের বসতঘরে পানি ঢুকে চরম দুর্ভোগে পড়েছেন ৫০টির বেশি পরিবার। সোমবার (২২ জুন) দিবাগত রাত থেকে সকাল পর্যন্ত টানা বৃষ্টিপাতে টেকনাফের আলীখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ক্যাম্প সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত থেকে ভারী বৃষ্টি শুরু হলে আলী খালী ২৫ নম্বর ক্য...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

গুম-খুনের বিচার দাবিতে ঢাকায় মঙ্গলবার ১১ দলের সমাবেশ

আওয়ামী লীগ আমলে সংঘটিত গুম, খুন, হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মঙ্গলবার (২৩ জুন) রাজধানীতে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরে এই সমাবেশ হবে। সেখানে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এছাড়া আগামী ৪ জুলাই সারাদেশের সব জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ১১ দল। সোমবার (২২ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের সহকার...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

‘সে তো ব্যালন ডি’অর জয়ী’ দেম্বেলের সমালোচকদের এমবাপে

বিশ্বকাপের মঞ্চে ফ্রান্সের আক্রমণভাগ নিয়ে যত আলোচনা, তার কেন্দ্রবিন্দুতে কিলিয়ান এমবাপে। তবে এবার নিজের গোল বা রেকর্ড নয়, সতীর্থ উসমান দেম্বেলের পক্ষেই দৃঢ় অবস্থান নিলেন ফরাসি অধিনায়ক। ইরাকের বিপক্ষে ম্যাচের আগে দেম্বেলের সমালোচকদের কড়া জবাব দিয়ে এমবাপে মনে করিয়ে দিলেন, ‘সে ব্যালন ডি’অর জয়ী ফুটবলার।’ সেনেগালের বিপক্ষে ফ্রান্সের ৩-১ গোলের জয়ে দেম্বেলের পারফরম্যান্স নিয়ে কিছু সমালোচনা উঠেছিল। কিন্তু...

প্রথম আলো ২২ Jun ২০২৬

অনিয়মিত মাসিক থেকে বন্ধ্যত্ব: সচেতনতাই প্রাথমিক সমাধান

অনিয়মিত মাসিক, হঠাৎ ওজন বেড়ে যাওয়া, ব্রণ, অতিরিক্ত লোম, ডিম্বস্ফুটনের সমস্যা কিংবা সন্তান ধারণে জটিলতা—নারীর জীবনের এসব সমস্যাকে অনেক সময় লজ্জা, ভয় বা অবহেলার কারণে আড়ালেই রাখা হয়। অথচ এসব লক্ষণের পেছনে থাকতে পারে পলি এন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম বা ‘পিএমওএস’, যা শুধু মাসিক চক্র নয়, নারীর হরমোনের ভারসাম্য, মেটাবলিজম, ওভুলেশন এবং ভবিষ্যৎ মাতৃত্বের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। ‘সুস্থ নারী সমৃ...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় যুক্ত হচ্ছে হারবাল-হোমিওপ্যাথিক

২২ সদস্যবিশিষ্ট ‘জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ’ গঠন করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীকে সভাপতি করে গঠিত এ পরিষদে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, সরকারি সংস্থার প্রধান, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিসহ ওষুধ শিল্প সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিদের সদস্য করা হয়েছে। এ পরিষদ অ্যালোপ্যাথিক ছাড়াও আয়ুর্বেদিক, ইউনানি, হোমিওপ্যাথিক, বায়োকেমিক, হারবাল ও ভেটেরিনারি ওষুধের মধ্য থেকে প্রয়োজনীয় ওষুধকে ‘...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য চুক্তি আগামী বছরের মধ্যে সম্পন্নের আশা

বাংলাদেশ ও মালয়েশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, জ্বালানি, প্রতিরক্ষা, শিক্ষা এবং ডিজিটাল অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে একমত হয়েছে। একই সঙ্গে ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি (এমবিএফটিএ) সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে দুই দেশ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক র...