বিশ্বকাপ উন্মাদনায় পান্থ কানাই-মিলাদের সঙ্গে গাইলেন নাইজেরিয়ার ওলি বয়
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় নতুন গান নিয়ে হাজির হয়েছেন দেশের জনপ্রিয় সংগীত প্রযোজক ও সুরকার ফুয়াদ আল মুক্তাদির। ‘কান্ডারি চল’ শিরোনামের এই গানটি ফুটবলকে ঘিরে বাংলাদেশের মানুষের আবেগ, সংস্কৃতি ও জীবনযাপনের গল্প তুলে ধরেছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় চলমান বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বকে সামনে রেখে প্রকাশিত হয়েছে গানটি। এতে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় শিল্পী পান্থ কানাই, মিলা, বাম্মি সানজানা ও র্...