📰 সব সংবাদ

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

অপতথ্য ছড়ানো ১৬ ওয়েবসাইট ও শতাধিক এক্স অ্যাকাউন্ট শনাক্ত: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সংবাদপত্র ও টেলিভিশনের আদলে পরিচালিত হলেও প্রোপাগান্ডা ও অপতথ্য ছড়ায়— এমন ১৬টি ওয়েবসাইট চিহ্নিত করেছে ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম ‘বাংলাফ্যাক্ট’। একই সঙ্গে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচারে জড়িত ৩০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টও শনাক্ত করা হয়েছে। সোমবার (২২ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

মাগুরায় বাঘ আতঙ্কে গ্রামবাসী

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের বাঘ আতঙ্ক বিরাজ করছে গ্রামবাসীর মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাঘের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে এ আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার (২১ জুন) মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় সহো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বাঘের ভিডিও ছড়িয়ে পড়ে। শনিবার রাত আনুমানিক ১১টার দিকে গ্রামের পাকা সড়কের পাশের ঝোপঝাড়ে একটি বাঘ দেখা যাওয়ার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের স...

রাইজিংবিডি ২২ Jun ২০২৬

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ, লক্ষ্য ‘বিকশিত বাংলা’

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। স্থানীয় সময় সোমবার (২২ জুন) দুপুর ১২টা থেকে একটানা ৯০ মিনিট বাজেট পেশ করেন স্বপন দাশগুপ্ত।

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

হজযাত্রী নিবন্ধনে শর্ত পূরণ না করা এজেন্সি আগামী হজে অংশ নিতে পারবে না

যোগ্যতালিকায় নাম থাকার পরও টানা গত তিন বছর ৪০ জনের কম হজযাত্রী নিবন্ধন এবং চলতি বছর (২০২৬) কোনো হজযাত্রী নিবন্ধন না করতে পারা এজেন্সিগুলো আগামী বছরের হজে অংশ নিতে পারবে না। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে এসব এজেন্সিকে এক বছরের জন্য হজ কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সম্প্রতি ধর্মবিষয়ক মন্ত্রণালয় দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ ২০২৬ মৌসুম...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

সামান্য পরিবর্তনেই রান্নাঘর হবে পরিপাটি

রান্নাঘর যতই আধুনিক হোক, জিনিসপত্র যদি এলোমেলোভাবে ছড়িয়ে-ছিটিয়ে থাকে, তাহলে পুরো জায়গাটাই অগোছালো দেখায়। বিশেষ করে ছোট বা মাঝারি আকারের রান্নাঘরে জায়গার সঠিক ব্যবহার না করলে প্রয়োজনীয় জিনিস খুঁজে পেতেও সমস্যা হয়। তবে কিছু সহজ স্টোরেজ সমাধান ব্যবহার করে খুব সহজেই রান্নাঘরকে আরও পরিপাটি, পরিচ্ছন্ন এবং আকর্ষণীয় করে তোলা সম্ভব। ঝুড়িতে গুছিয়ে রাখুন প্রয়োজনীয় জিনিস প্রতিদিন ব্যবহৃত ছোটখাটো জিনিস যেমন স্...

প্রথম আলো ২২ Jun ২০২৬

এফডিসিতে চমকে দিলেন বাপ্পারাজ

সবাইকে চমকে দিয়ে মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত হন বাপ্পারাজ। নিজের জন্য নয়, রুমানা ইসলাম মুক্তির পক্ষে মনোনয়নপত্র জমা দিতে এফডিসিতে আসেন বাপ্পারাজ।

প্রথম আলো ২২ Jun ২০২৬

৪০ ফুটের জার্সিতে মিরপুর এখন আর্জেন্টিনা গ্যালারি

আর্জেন্টিনা এবং তারকা মেসির প্রতি ভালোবাসা আর সমর্থন জানাতে মিরপুরের ইব্রাহিমপুর এলাকায় বিশাল জার্সি তৈরি করেছে ভক্তরা

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

ম্যানেজার নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, থাকছে না বয়সসীমা

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) ‘সিনিয়র ম্যানেজার/ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৩০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে। এক নজরে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ তথ্যের ধরন বিবরণ প্রতিষ্ঠানের নাম মেঘনা গ্রুপ অব...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীর ধানমন্ডিতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো. ইবাদুল ইসলাম (২১), মিলন বাড়ৈ (২০), মো. সুজন সরদার (২৬), সবুজ ঢালী (২৮), নিপুল বিশ্বাস (২৯), সমু ঢালী (২৮), অশোক ঢালী (৩০), মো. সৌরভ হাওলাদার (২৩), মো. জয় (২৮) ও মাহবুব হাওলাদার (৪০)। সোমবার (২২ জুন) সকাল ৬টার দিকে ধানমন্ডি মডেল থানাধীন সাতমসজিদ রোডে ঝটিকা মিছিলের প্র...

প্রথম আলো ২২ Jun ২০২৬

শিবির নেতা হত্যা ও মুচলেকায় এমপিপুত্রের মুক্তি নিয়ে সংসদে আলোচনা চাইল জামায়াত

গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের এক নেতাকে হত্যা এবং চাঁদাবাজির অভিযোগে আটক বিএনপির এক সংসদ সদস্যের ছেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার ঘটনায় জাতীয় সংসদে আলোচনার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সদস্যরা। আজ সোমবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি উত্থাপন করেন দলের হুইপ রফিকুল ইসলাম খান। তিনি বলেন, গাইবান্ধায় একটা স্কুলের কমিটিকে কেন্দ্র করে প্রধান শিক্ষকের ওপর আক্রমণ হয়েছে। এই ছেলেটা (শিবির নেতা সাইফ...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

আর্জেন্টিনার নকআউট ভাগ্য নির্ভর করছে যেভাবে

বিশ্বকাপ অভিযান দুর্দান্তভাবেই শুরু করেছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দল কানসাস সিটিতে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ ‘জে’-এর শীর্ষে উঠে এসেছে। ম্যাচটিতে হ্যাটট্রিক করেছেন অধিনায়ক লিওনেল মেসি। প্রথম ম্যাচ শেষে তিন পয়েন্ট নিয়ে গোল ব্যবধানেও এগিয়ে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বে এখনও দুটি ম্যাচ বাকি থাকলেও ইতোমধ্যে নকআউট পর্বে সম্ভাব্য প্রতিপক্ষ ও পথ নিয়ে হিসাব-নিকাশ শুরু হ...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

রাজশাহীতে ছেলের হাতে স্কুলশিক্ষক বাবা নিহত

রাজশাহী মহানগরীতে পারিবারিক কলহের জেরে ছেলের আঘাতে রেজাউল করিম (৬০) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মেহেরচণ্ডী বেড়ার মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম পেশায় স্কুলশিক্ষক ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক ছেলে রাকিবুল করিম (২৭) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী। স্থানীয়রা জানায়, সোমবার সকা...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

দেশে ৭১ শতাংশ মৃত্যুর কারণ অসংক্রামক রোগ

দেশে হৃদরোগ, ডায়াবেটিস, ক্যানসার ও মানসিক স্বাস্থ্য সমস্যার মতো অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ‌‘হোল-অব-গভর্নমেন্ট’ বা সর্বাত্মক সরকারি উদ্যোগ জোরদার করা হচ্ছে। এরই অংশ হিসেবে সোমবার (২২ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে গঠিত সমন্বয় কমিটির প্রথম উচ্চপর্যায়ের সভা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

৭০০ বছরের রেকর্ড ভঙ্গ, প্রকাশ্যে শাহজালাল মাজারের দানের টাকা গণনা চলছে

৭০০ বছরের রেকর্ড ভেঙে প্রথমবারের মতো প্রকাশ্যে সিলেটের হযরত শাহজালালের (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা করা হচ্ছে। সোমবার (২২ জুন) দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সিলগালা করা দানের বড় তিনটি ডেগের মুখ খোলা হয়। আরও পড়ুন শাহজালালের মাজারের দানবাক্সে হাত দিয়েই কি প্রত্যাহার হলেন ডিসি সারওয়ার শাহজালাল মাদরাসার শিক্ষার্থীরা টাকা গণনায় অংশ নিয়েছেন। এর আগে মাজারের ইতিহাসে এভাবে প্রকাশ্যে...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

পেপ্যালসহ কয়েকটি প্ল্যাটফর্ম বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে

তরুণদের জন্য ডিজিটাল অর্থনীতির নতুন সুযোগ সৃষ্টি এবং দেশে বৈশ্বিক পেমেন্ট প্ল্যাটফর্মের প্রবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট সেবা প্রতিষ্ঠান পেপ্যালসহ কয়েকটি বৈশ্বিক প্ল্যাটফর্ম বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। সোমবার (২২ জুন) ‘সংখ্যার বাইরে, বাংলাদেশের ভবিষ্যৎ গড়া: প্রস্তাবিত জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক আল...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে চলেছেন অ্যান্ডি বার্নহ্যাম?

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার পদত্যাগের ঘোষণা দেওয়ার পর পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে অ্যান্ডি বার্নহ্যামের নাম আলোচনায় এসেছে। লেবার পার্টির জন্য ঠিক এই বিষয়টি নিয়ে আলোচনা করার মতো কিছুটা সুযোগ এখন তৈরি হয়েছে। স্টারমার ঘোষণা করেছেন যে, তার উত্তরসূরি নির্বাচনের জন্য আগামী দুই সপ্তাহের মধ্যে মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে। এখন প্রশ্ন উঠেছে যে, তাহলে কি কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই কেউ সরাসরি জ...

রাইজিংবিডি ২২ Jun ২০২৬

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ঢাকাসহ দেশের ছয়টি গুরুত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ কার্যক্রমের আওতায় সেনা সদস্যরা দায়িত্ব পালন করবেন।