মাগুরায় বাঘ আতঙ্কে গ্রামবাসী
মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের বাঘ আতঙ্ক বিরাজ করছে গ্রামবাসীর মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাঘের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে এ আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার (২১ জুন) মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় সহো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বাঘের ভিডিও ছড়িয়ে পড়ে। শনিবার রাত আনুমানিক ১১টার দিকে গ্রামের পাকা সড়কের পাশের ঝোপঝাড়ে একটি বাঘ দেখা যাওয়ার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের স...