📰 জাগোনিউজ২৪ · সর্বশেষ

জাগোনিউজ২৪ ১১ ঘণ্টা আগে

জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য হত্যা মামলার আসামি বাবুল গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে আলোচিত সন্ত্রাসী গ্রুপ কর্তৃক র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি আইয়ুব আলী প্রকাশ বাবুল সওদাগরকে (৫৩) গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম। গ্রেফতার আইয়ুব আলী প্রকাশ বাবুল সওদাগর উপজেলার ছিন্নমূল ৮ নং সমাজের মৃত আব্দুল মালেকের ছেলে। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১১টায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭। র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজ...

জাগোনিউজ২৪ ১১ ঘণ্টা আগে

বিশ্বকাপ উন্মাদনায় পান্থ কানাই-মিলাদের সঙ্গে গাইলেন নাইজেরিয়ার ওলি বয়

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় নতুন গান নিয়ে হাজির হয়েছেন দেশের জনপ্রিয় সংগীত প্রযোজক ও সুরকার ফুয়াদ আল মুক্তাদির। ‘কান্ডারি চল’ শিরোনামের এই গানটি ফুটবলকে ঘিরে বাংলাদেশের মানুষের আবেগ, সংস্কৃতি ও জীবনযাপনের গল্প তুলে ধরেছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় চলমান বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বকে সামনে রেখে প্রকাশিত হয়েছে গানটি। এতে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় শিল্পী পান্থ কানাই, মিলা, বাম্মি সানজানা ও র‍্...

জাগোনিউজ২৪ ১১ ঘণ্টা আগে

দেশের সব নদীর পানি বিপৎসীমার নিচে, সতর্কসীমায় ৫ নদী

দেশের সব নদ-নদীর পানি সমতল বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে তিস্তা, দুধকুমার, সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরী নদী সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে। সোমবার (২২ জুন) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক নজরে মৌসুমি পানি সমতল এবং বৃষ্টিপাতের পরিস্থিতিজনিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকাল ৯টার তথ্যানুযায়ী সতর্কসীমায় (বিপৎসীমার কাছাকাছি) প্রবাহিত স্টেশনসমূহ হলো দুধকুমার নদ...

জাগোনিউজ২৪ ১১ ঘণ্টা আগে

কালো গাউনে রহস্যময় গ্ল্যামে মৌনি রায়

বলিউডের ফ্যাশন দুনিয়ায় এমন কিছু মুখ আছে, যারা পোশাককে শুধু পরেন না-তাকে জীবন্ত করে তোলেন। মৌনি রায় ঠিক সেই তালিকারই একটি নাম। পর্দায় যেমন তার উপস্থিতি তীক্ষ্ণ ও আকর্ষণীয়, তেমনি ফ্যাশনের ক্ষেত্রেও তিনি নিজস্ব এক নান্দনিকতা তৈরি করেছেন। আর এই কালো গাউনের লুকটি যেন তার সেই স্টাইল-স্বাক্ষরেরই আরেকটি নিখুঁত উদাহরণ। ছবিটিতে মৌনি রায়কে দেখা যাচ্ছে একটি স্ট্র্যাপলেস কালো গাউনে, যেখানে গাঢ় রঙের ভেতরেও আছে...

জাগোনিউজ২৪ ১১ ঘণ্টা আগে

জনবল নিয়োগ দেবে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশে ‘টিচার (শিক্ষক)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। প্রতিষ্ঠানের নাম: হীড বাংলাদেশবিভাগের নাম: আইসিটি পদের নাম: টিচার (শিক্ষক)পদসংখ্যা: ১ জনশিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তরঅভিজ্ঞতা: ৩ বছরবেতন: আলোচনা সাপেক্ষে আ...

জাগোনিউজ২৪ ১১ ঘণ্টা আগে

বাবা: দি বস

অভিলাষ মাহমুদ বাবাকে নিয়ে কখনো বাবা দিবস পালন করা হয়নি। কোনো দিন সামনাসামনি গিয়ে বলতে পারিনি, ‘বাবা আজ বাবা দিবস। চলো, আজকের দিনটা তোমাকে নিয়ে উদযাপন করি।’ আমাদের প্রজন্মের অনেক সন্তানের মতো আমিও হয়তো বাবার প্রতি ভালোবাসা অনুভব করেছি, কিন্তু তা প্রকাশ করতে শিখিনি। ছোটবেলা থেকে দেখেছি বাবা খুব পরিশ্রমী মানুষ। আমি আমার দাদাকে দেখিনি। তবে পরিবারের মুখে শুনেছি সংগ্রামের গল্প। আজানের পর ভোরের অন্ধকারে...

জাগোনিউজ২৪ ১১ ঘণ্টা আগে

ভারি বৃষ্টিতে রোহিঙ্গাদের বসতঘরে ঢুকেছে পানি

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের বেশ কয়েকটি নিম্নাঞ্চল ভারী বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে। এতে রোহিঙ্গাদের পরিবারের বসতঘরে পানি ঢুকে চরম দুর্ভোগে পড়েছেন ৫০টির বেশি পরিবার। সোমবার (২২ জুন) দিবাগত রাত থেকে সকাল পর্যন্ত টানা বৃষ্টিপাতে টেকনাফের আলীখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ক্যাম্প সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত থেকে ভারী বৃষ্টি শুরু হলে আলী খালী ২৫ নম্বর ক্য...

জাগোনিউজ২৪ ১১ ঘণ্টা আগে

গুম-খুনের বিচার দাবিতে ঢাকায় মঙ্গলবার ১১ দলের সমাবেশ

আওয়ামী লীগ আমলে সংঘটিত গুম, খুন, হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মঙ্গলবার (২৩ জুন) রাজধানীতে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরে এই সমাবেশ হবে। সেখানে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এছাড়া আগামী ৪ জুলাই সারাদেশের সব জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ১১ দল। সোমবার (২২ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের সহকার...

জাগোনিউজ২৪ ১১ ঘণ্টা আগে

‘সে তো ব্যালন ডি’অর জয়ী’ দেম্বেলের সমালোচকদের এমবাপে

বিশ্বকাপের মঞ্চে ফ্রান্সের আক্রমণভাগ নিয়ে যত আলোচনা, তার কেন্দ্রবিন্দুতে কিলিয়ান এমবাপে। তবে এবার নিজের গোল বা রেকর্ড নয়, সতীর্থ উসমান দেম্বেলের পক্ষেই দৃঢ় অবস্থান নিলেন ফরাসি অধিনায়ক। ইরাকের বিপক্ষে ম্যাচের আগে দেম্বেলের সমালোচকদের কড়া জবাব দিয়ে এমবাপে মনে করিয়ে দিলেন, ‘সে ব্যালন ডি’অর জয়ী ফুটবলার।’ সেনেগালের বিপক্ষে ফ্রান্সের ৩-১ গোলের জয়ে দেম্বেলের পারফরম্যান্স নিয়ে কিছু সমালোচনা উঠেছিল। কিন্তু...

জাগোনিউজ২৪ ১১ ঘণ্টা আগে

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় যুক্ত হচ্ছে হারবাল-হোমিওপ্যাথিক

২২ সদস্যবিশিষ্ট ‘জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ’ গঠন করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীকে সভাপতি করে গঠিত এ পরিষদে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, সরকারি সংস্থার প্রধান, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিসহ ওষুধ শিল্প সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিদের সদস্য করা হয়েছে। এ পরিষদ অ্যালোপ্যাথিক ছাড়াও আয়ুর্বেদিক, ইউনানি, হোমিওপ্যাথিক, বায়োকেমিক, হারবাল ও ভেটেরিনারি ওষুধের মধ্য থেকে প্রয়োজনীয় ওষুধকে ‘...

জাগোনিউজ২৪ ১১ ঘণ্টা আগে

বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য চুক্তি আগামী বছরের মধ্যে সম্পন্নের আশা

বাংলাদেশ ও মালয়েশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, জ্বালানি, প্রতিরক্ষা, শিক্ষা এবং ডিজিটাল অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে একমত হয়েছে। একই সঙ্গে ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি (এমবিএফটিএ) সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে দুই দেশ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক র...

জাগোনিউজ২৪ ১২ ঘণ্টা আগে

শ্রমবাজার খুলে দিয়ে আরও বাংলাদেশি কর্মী নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য যত দ্রুত সম্ভব খুলে দেওয়ার পাশাপাশি আরও বেশি কর্মী নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেন, মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি কর্মী, শিক্ষার্থী, পেশাজীবী এবং উদ্যোক্তারা দুই দেশে...

জাগোনিউজ২৪ ১২ ঘণ্টা আগে

ঢাকায় চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাত, ১৩ দিন পর মারা গেলেন রাফি

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলের চালক সাজিদ চৌধুরী রাফির (২১) মাথায় ইট নিক্ষেপের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। টানা ১৩ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তিনি না ফেরার দেশে চলে গেলেন। সোমবার (২২ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন। সাজ্জাদ হোসেন জানান, মোটর...