ব্রাজিল–আর্জেন্টিনা: আমাদের পাড়ার দুই দূরদেশ
এক হাতে ধোঁয়া ওঠা প্রেশার কুকার। পরনে আর্জেন্টিনার নীল-সাদা ১০ নম্বর জার্সি। তিস্তার পাড় ধরে প্রাণপণে ছুটছে ঢাকাইয়া রিটন। পেছনে আমরা কয়েকজন। কেউ ডাকছি, ‘রিটন থাম!’ কেউ বলছি, ‘দোস্ত, এত সিরিয়াস হওয়ার কী আছে!’ কিন্তু রিটন তখন অন্য জগতে। কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা হেরেছে। তার মুখের গভীর অভিমান দেখে মনে হচ্ছিল, পরাজয়টা বুয়েনস এইরেসে নয়, ঘটেছে তার নিজের বাড়ির উঠোনে। দৌড়াতে দৌড়াতে সে শুধু একটাই ক...