বৈষম্য দূর করে মাদ্রাসা শিক্ষাকে আধুনিক করা হবে: শিক্ষামন্ত্রী
সব ধরনের বৈষম্য দূর করে মাদ্রাসা শিক্ষাকে আধুনিকীকরণের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ সোমবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত ডিনস অ্যাওয়ার্ড ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব বক্তব্য দিতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা শিক্ষার মধ্যে কোনো বৈষম্য চাই না। মাদ্রাসা শিক্ষ...