রেকর্ডের রাতে মেসি ছাড়িয়ে গেলেন এক ব্রাজিলিয়ান কিংবদন্তিকেও
টেক্সাসের এটিএন্ডটি স্টেডিয়ামে সোমবার রাতে ফুটবল বিশ্ব আরেকবার সাক্ষী হলো অবিশ্বাস্য এক মাইলফলকের। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি অস্ট্রিয়ার বিপক্ষে দুই গোল করে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন। শুধু পুরুষ বিশ্বকাপ নয়, নারী-পুরুষ মিলিয়ে ব্রাজিলের কিংবদন্তি মার্তার ১৭ গোলের রেকর্ডও ভেঙে দিয়েছেন তিনি। মেসির গোলসংখ্যা এখন ১৮। ম্যাচের ৮ম মিনিটে পেনাল্টি মিস করলেও মেসি দমেননি। ৩...