অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে নতুন লুকে মেসি
সোমবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের আর্লিংটনের ডালাস স্টেডিয়ামে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগেই লিওনেল মেসি নতুন হেয়ারকাট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, আর্জেন্টাইন অধিনায়ক নাপিতের কেপ পরে বসে আছেন। তার পেছনে দাঁড়িয়ে আছেন আর্জেন্টিনা ও ইন্ট...