শব্দ ফুরিয়ে যায়, মেসি ফুরান না!
আচ্ছা! বাংলা ভাষায় শব্দের পরিমাণ ঠিক কত? সঠিক সংখ্যাটা জানা মুশকিল। তবে এটা সত্য, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে লিখতে লিখতে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারেই যেন টান ধরে গেছে! কেনই বা টান পড়বে না? এক যুগের বেশি সময় ধরে একটা মানুষ যেভাবে ধারাবাহিক পারফর্ম করছেন, সেভাবে প্রতিনিয়ত তার নামের পাশে একটা একটা করে উপমা ব্যবহার করতে হয়েছে! হয়েছে বললে ভুল হবে, এখনো হচ্ছে। একদিন পর বয়স হবে ৩৯,...