এনআইডি সংশোধন সহজ করতে এসওপি পর্যালোচনায় ইসির কমিটি
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রক্রিয়া আরো সহজ ও দ্রুত করতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) পর্যালোচনা ও সংশোধনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।