আর্থিক প্রতিবেদন প্রকাশে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের জটিলতা কাটলো
লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাচ্যুত হওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ সভা করার জন্য বিশেষ অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে কোম্পানিটি এখন পর্ষদ সভা করে আর্থিক প্রতিবেদন প্রকাশ করার পাশাপাশি সমাপ্ত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারবে। রোববার (২১ জুন) বিএসইসি থেকে কোম্পানিটিকে এই বিশেষ অনুমোদন দেওয়া হয়েছে...