যুব দলের নতুন কোচ হান্নান, মেন্টর মাহমুদউল্লাহ
বাংলাদেশ ক্রিকেটের অনূর্ধ্ব-১৯ দলের নতুন কোচের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক নির্বাচক হান্নান সরকার। আর মেন্টর হিসেবে থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সোমবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন আসিফ সিরাজ রব্বানী। রিয়াদ শুধু অনূর্ধ্ব-১৯ দলই নয়, ডেভেলপমেন্ট পর্যায়ের বিভিন্ন দলের পরামর্শক হিসেবে ভূমিকা রাখবেন। হান্নান সরকার এর আগে যুব দলের নির্বাচকও ছিলেন। তিনি নির্বাচক থাকাকালীন ২০২০...