গাজীপুরে ঝড়ে ঘর ভেঙে বিপাকে বৃদ্ধা, খোঁজ নেন না একমাত্র ছেলেও
গভীর রাতে হঠাৎ শুরু হয়েছিল কালবৈশাখীর তাণ্ডব। চারপাশে ঝড়ের গর্জন আর বিদ্যুতের ঝলকানিতে কাঁপছিল পুরো গ্রাম। সেই ঝড় থেমেছে বহুদিন আগেই, কিন্তু তার রেখে যাওয়া ক্ষত আজও বয়ে বেড়াচ্ছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ কপাটিয়া পাড়া এলাকার ৬৫ বছর বয়সী ফালানি আক্তার।