‘থ্রি ইডিয়টস’–এর সিক্যুয়েলে কী থাকবে
২০০৯ সালে চেতন ভগতের উপন্যাস অবলম্বনে নির্মিত রাজকুমার হিরানির সিনেমা ‘থ্রি ইডিয়টস’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। পর্দায় তিন বন্ধু র্যাঞ্চো-ফারহান-রাজুর গল্প পছন্দ করেছিল দর্শকেরা। এরপর কেটে গেছে প্রায় দেড় যুগ। অনেকবারই সিক্যুয়েলের কথা শোনা গেলেও বাস্তব রূপ পায়নি। কদিন আগেই ছবির অভিনেতা আমির খান নিজেই নিশ্চিত করেছেন ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল আসছে। এবার ছবিটি নিয়ে নতুন তথ্য জানালেন পরিচালক রাজকুমার হ...