তৈরি পোশাক রপ্তানিতে মূল্য সংযোজন কমেছে
তৈরি পোশাক রপ্তানিতে মূল্য সংযোজন টানা দুই প্রান্তিকে বৃদ্ধির পর কমেছে। চলতি ২০২৫–২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মূল্য সংযোজন কমে হয়েছে প্রায় ৬১ শতাংশ, যা আগের প্রান্তিকে ছিল প্রায় ৬৪ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সদ্য প্রকাশিত ত্রৈমাসিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে মোট ৯১৯ কোটি ৭৮ লাখ মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। তার বিপর...