নূরের সাদু হয়ে ওঠা
‘রইদ’ সিনেমায় সাদু চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন মোস্তাফিজুর নূর ইমরান। চরিত্রটির সঙ্গে অভিনেতার যাত্রার গল্প শুনলেন মকফুল হোসেনলোভ, কামনা, বাসনা আর নিষ্ঠুরতার মিশেলে নিজেকে পর্দায় মেলে ধরেছে সাদু। চরিত্রটি পুরোটা কল্পিত নয়। মায়ের কাছে শোনা সাদু ও সাদুর স্ত্রীর গল্পকে পর্দায় তুলে ধরেছেন মেজবাউর রহমান সুমন। সুমনের কাছে সাদু চরিত্রের কাঠামোটা পেয়েছেন নূর, চরিত্রের বর্ণনা শুনেছেন।নূর বলছেন, তিনি বাস্...