মঙ্গল গ্রহ থেকে আসা উল্কাপিণ্ডে বিরল খনিজের সন্ধান
মহাকাশের অসীম শূন্যতায় লুকিয়ে আছে নানা অজানা রহস্য। আমাদের প্রতিবেশী মঙ্গল গ্রহের ভূতাত্ত্বিক ইতিহাস সম্পর্কে জানতে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন বিজ্ঞানীরা। এবার পৃথিবীতে আছড়ে পড়া মঙ্গল গ্রহের একটি উল্কাপিণ্ডে মূল্যবান খনিজ পাওয়ার দাবি করেছেন তাঁরা। বিজ্ঞানীদের তথ্যমতে, মঙ্গল গ্রহ থেকে আসা উল্কাপিণ্ডটি ভেঙে অপ্রত্যাশিতভাবে মূল্যবান খনিজ গার্নেটের কণা পাওয়া গেছে। মঙ্গল গ্রহের কোনো নমুনায় এবারই প্রথম এ...