এসএসসি–এইচএসসি পরীক্ষা এক প্রশ্নে: অভিন্ন প্রশ্নপত্রের তাৎপর্য কী
বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় একই পাঠ্যক্রম অনুসরণ করা হলেও দীর্ঘদিন ধরে ভিন্ন শিক্ষা বোর্ডে ভিন্ন প্রশ্নপত্রে পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অবশেষে সেই বৈষম্য দূর করতে দেশের সব সাধারণ শিক্ষা বোর্ডের অধীন উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিতে গিয়ে বলেছেন, এক বাংলাদেশে ভিন্ন ভিন্ন প্রশ্নপত্র...