📰 প্রথম আলো

প্রথম আলো ২২ Jun ২০২৬

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে দুই দেশের ভবিষ্যৎ সহযোগিতায় নতুন সম্ভাবনা: মাহ্দী আমিন

সফরকালে আজ সোমবার দুই প্রধানমন্ত্রীর মধ্যে প্রথমে একান্ত, পরে প্রতিনিধিদল পর্যায়ে বৈঠক হয় বলে জানান মাহ্দী আমিন।

প্রথম আলো ২২ Jun ২০২৬

বাংলাদেশে চালু হলো উবার প্রিমিয়ার প্লাস, যে সুবিধা পাওয়া যাবে

যাত্রীদের আরামদায়ক যাতায়াতের সুযোগ দিতে ‘প্রিমিয়ার প্লাস’ নামের নতুন সুবিধা চালু করেছে অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান উবার।

প্রথম আলো ২২ Jun ২০২৬

সিলেটের ডিসিকে পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে প্রত্যাহারের আদেশ বাতিল করে স্বপদে বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

প্রথম আলো ২২ Jun ২০২৬

মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন

এর আগে ১৪ মে এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। তার পর থেকে মামলাটি রায়ের অপেক্ষায় ছিল। আজকে রায়ের দিন ধার্য হলো। এই মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনু।

প্রথম আলো ২২ Jun ২০২৬

আজকের বিনিময় হার

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, আজ ডলারের গড় দাম ১২২ টাকা ৭৫ পয়সা।

প্রথম আলো ২২ Jun ২০২৬

একঝলক (২২ জুন ২০২৬)

হামের উপসর্গ নিয়ে হাসপাতালে শিশু। ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতাল, ঢাকা, ২২ জুনবাসা সাজাচ্ছে বাবুই পাখি। কাটাছড়ি, রাঙামাটি, ২২ জুনঢাকার রিসাইকেলিং কারখানায় পাঠানোর জন্য ট্রাকে তোলা হচ্ছে ব্যবহৃত ও পুরোনো কাগজের কার্টন। পুনর্ব্যবহারযোগ্য এসব কার্টন সংগ্রহ করে প্রতি কেজি ১৭ টাকা দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। এতে একদিকে যেমন বর্জ্য ব্যবস্থাপনা সহজ হচ্ছে, অন্যদিকে পুনর্ব্যবহার শিল্পের কাঁচামালের চাহিদাও পূর...

প্রথম আলো ২২ Jun ২০২৬

কাশ্মীরের জেলবন্দী সংসদ সদস্য ইঞ্জিনিয়ার রশিদ পদত্যাগ করতে চান

ইঞ্জিনিয়ার রশিদ বলেন, বন্দী থাকার কারণে তিনি সংসদ সদস্যের দায়িত্ব পালন করতে পারছেন না। এলাকার জনতার আশা–আকাঙ্ক্ষা মেটাতে পারছেন না। তাই পদত্যাগ করতে চান।

প্রথম আলো ২২ Jun ২০২৬

ছোটগল্প ‘আত্মজা ও একটি করবী গাছ’ নিয়ে পাঠচক্রের আসর

দেশবরেণ্য কথাসাহিত্যিক ও সাহিত্যরত্ন উপাধিপ্রাপ্ত হাসান আজিজুল হকের বিখ্যাত এই ছোটগল্প নিয়ে পাঠচক্রের আসর করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ১৯ জুন বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।

প্রথম আলো ২২ Jun ২০২৬

টাঙ্গাইলে নিখোঁজের ৪০ ঘণ্টা পর পুকুরে পাওয়া গেল শিশুর লাশ, শরীরে ক্ষতচিহ্ন

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের প্রায় ৪০ ঘণ্টা পর ৮ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল আটটার দিকে সখীপুর উপজেলা পরিষদের পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয় লোকজন।

প্রথম আলো ২২ Jun ২০২৬

মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য দ্রুত উন্মুক্ত করতে আহ্বান প্রধানমন্ত্রীর

তারেক রহমান বলেন, ‘আমরা একমত হয়েছি যে শ্রমিক নিয়োগপ্রক্রিয়া হতে হবে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী; যাতে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কমে এবং শ্রমিকদের ব্যয় হ্রাস পায়।’

প্রথম আলো ২২ Jun ২০২৬

স্পেনকে রুখতে পেরেছিল কেপ ভার্দে, সৌদি আরব কেন উড়ে গেল

আগের ম্যাচে স্পেন ৭৪ শতাংশ বল পজেশন এবং ২৩টি শট নিয়েও কেপ ভার্দের বিপক্ষে গোল পায়নি। কেপ ভার্দে স্পেনকে সফলভাবে রিড করতে পেরেছিল।

প্রথম আলো ২২ Jun ২০২৬

রাজবাড়ীতে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে একজন নিহত, লুট–ভাঙচুর–আগুন

জামিন বিশ্বাসের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাতেই প্রতিপক্ষের বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

প্রথম আলো ২২ Jun ২০২৬

অসুস্থ মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ নিতে চাই না: প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী নিজের জীবনের একটি বেদনাদায়ক ঘটনার কথা তুলে ধরেন। তিনি জানান, অসুস্থ মায়ের জন্য অ্যাম্বুলেন্স চেয়েও পাননি। তবে ক্ষমতায় থাকলেও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না বলে মন্তব্য করেন তিনি। দেখুন ভিডিও...

প্রথম আলো ২২ Jun ২০২৬

কলম্বিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা, মার্কিন নাগরিকও তিনি

গত ৩১ মে অনুষ্ঠিত নির্বাচনের এ ফলাফল কলম্বিয়ার অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত মোকাবিলায় সরকারের কর্মপন্থায় এক নাটকীয় পরিবর্তনের আভাস দিচ্ছে।

প্রথম আলো ২২ Jun ২০২৬

৫০০ টাকার শিশু অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী, বিজয়ের গল্পটা সিনেমার মতোই

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে জিতে বিজয় এখন রাজ্যটির মূখ্যমন্ত্রী। শিশু অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী, বিজয়ের গল্পটা সিনেমার মতোই।

প্রথম আলো ২২ Jun ২০২৬

চীন-বাংলাদেশ সম্পর্ক: উদীয়মান প্রাচ্যের জোয়ারে নতুন যাত্রা

চীন মনে করে, দেশ ছোট বা বড়, শক্তিশালী বা দুর্বল, ধনী বা দরিদ্র—সব দেশই আন্তর্জাতিক সম্প্রদায়ের সমান সদস্য এবং সবারই আন্তর্জাতিক বিষয়ে অংশ নেওয়ার সমান অধিকার রয়েছে।

প্রথম আলো ২২ Jun ২০২৬

আশুরার রোজা পালনের সুন্নাহ পদ্ধতি

আশুরার একটি বিশেষ আমল হলো রোজা পালন করা। রাসুল (সা.) এ আমলের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছেন এবং এর গুরুত্বপূর্ণ ফজিলতের কথা বর্ণনা করেছেন।