📰 জাগোনিউজ২৪

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

শুরুতেই পেনাল্টি মিস মেসির!

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেই বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসার পাশে বসে গিয়েছিলেন লিওনেল মেসি। দু’জনেরই বিশ্বকাপে গোল ১৬টি করে। আর একটি গোল করতে পারলেই এককভাবে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন তিনি। সে সুযোগটা তিনি পেয়েও গিয়েছিলেন। পেনাল্টি পেলো আর্জেন্টিনা। স্পট কিক নিতে এলেন লিওনেল মেসি। কিন্তু সেই বলটি মেসি ডান পাশ দিয়ে মেরে দিলেন বাইরে। অবিশ্বাস্য! মেসি...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

প্রাথমিকের নতুন সহকারী শিক্ষকদের পদায়ন হবে লটারিতে

যোগদানের অপেক্ষায় থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মস্থল লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে। সোমবার (২২ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন শিক্ষকদের পদায়ন প্রক্রিয়াটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে সদ্য গঠিত জেলা কমিটির ওপর। জেলা প্রশাসককে (ডিসি) সভাপতি এবং জেলা প্রাথমিক...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

রাজধানীতে গণঅধিকারের বিক্ষোভ, নতুন কর্মসূচির ঘোষণা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ এনে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। সোমবার (২২ জুন) রাত ৮টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পল্টন মোড় ও জাতীয় প্রেস ক্লাব এলাকা প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে স...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

কামড় খেয়ে জ্যান্ত সাপ নিয়ে হাসপাতালে হাজির কৃষক

রাজবাড়ীর পাংশায় গরুর খাবার আনতে গিয়ে বিষধর গোখরা সাপের কামড়ের শিকার হয়েছেন সহমান মোল্লা (৪৫) নামের এক কৃষক। পরে জ্যান্ত সাপ নিয়ে হাসপাতালে হাজির হন তিনি। সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামখোল গ্রামে এ ঘটনা ঘটে। আহত সহমান মোল্লা ওই গ্রামের মো. মজিবর মোল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের খড়ের গাদা থেকে গরুর খাবার আনতে গেলে সহমান মোল্লাকে সাপে কামড় দেয়। প...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

প্রত্যাহার আদেশের একদিন পর রাতে সিলেট ছাড়ছেন আলোচিত জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। নতুন কেউ যোগদানের আগ পর্যন্ত ভারপ্রাপ্ত ডিসি হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ রাতেই ডিসি সিলেট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তিনি চলে যাওয়ায় ভারপ্রাপ্ত ডিসি হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জে...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

ভূমিকম্পের উৎপত্তি নারায়ণগঞ্জে, মাত্রা ৪

রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত ৯টা ২৯ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, এটি মৃদু ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। আরও পড়ুন ভূমিকম্পে কাঁপলো ঢাকা ভূমিকম্পে তাৎক্ষণিক কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই কম্পন অনুভ...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ায় দুদিনের সরকারি সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় (৯টা ৪৫ মিনিটে) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি। তিনি বলেন, সরকারি সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী এর আগে মালয়েশিয়ায় বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠক ও আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেন। সফর শেষে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি চীনের উদ্দেশ্যে...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২২ জুন ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য... ইরানি তেলে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র ইরানের তেল উৎপাদন, বিক্রি ও সরবরাহের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থ মন্ত্রণালয় (ট্রেজারি ডিপার্টমেন্ট) জানিয়েছে, আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানকে অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) এবং সংশ্লিষ্ট প...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

বাবা পড়ালেন জানাজা, গাইবান্ধায় নিহত শিবির নেতার দাফন সম্পন্ন

গাইবান্ধায় সাঘাটায় হামলায় নিহত শিবির নেতা সাইফুল্লাহ বারীর দাফন সম্পন্ন হয়েছে। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সোমবার (২২ জুন) বিকেলে উপজেলার বোনারপাড়া সরকারি কাজি আজহার আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন নিহত শিবির নেতা সাইফুল্লাহ বারীর বাবা হাবিবুর রহমান। জানাজায় অংশ নেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, জেলা জামায়াতের আমির ও সদর আসনে...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

এবারের বাজেট আবেগপ্রবণ ও রাজনৈতিক প্রতিশ্রুতির প্রতিফলন

‘প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটটি আবেগপ্রবণ ও সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতির প্রতিফলন। এই বাজেট পূর্ববর্তী ধারাবাহিকতার বাইরের কিছু নয়। আর জাতীয় বাজেট বাস্তবায়ন, জনস্বাস্থ্য ও শিক্ষার গুণগত ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক সুশাসনের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করার বিষয়টি এখন সময়ের বড় দাবি।’ সোমবার (২২ জুন) রাজধানীর কারওয়ানবাজারে বিডিবিএল ভবনে ‘ফিসক্যাল প্রায়োরিটিজ অ্যান্ড ইকনোমিক জাস্টিস: অ...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

নজির স্থাপন করেই সিলেট ছাড়ছেন ডিসি সারওয়ার

নজিরবিহীন ঘটনার জন্ম দিয়ে সিলেট ছাড়ছেন সদ্য প্রত্যাহার হওয়া জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। প্রায় ৭০০ বছরের ইতিহাসে কেউ যা করতে পারেননি, বিদায়ের আগ মুহূর্তে তিনি তা করে গেলেন। তার সাহসী পদক্ষেপেই হযরত শাহজালালের (রহ.) মাজারে মাত্র চার দিনে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা জমা পড়ার খবর পেয়েছে সিলেটবাসী তথা পুরো দেশ। এর আগে শত শত বছর ধরে শাহাজালাল মাজারের দানবাক্সে জমা পড়া টাকার কোনো হিসাব পাননি সিলেটব...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

বক্তব্য বিকৃত করে কনটেন্ট ছড়ানোয় ক্ষুব্ধ জাহিদ হাসান

সামাজিকমাধ্যমে বিভ্রান্তিকর ও আপত্তিকর কনটেন্ট ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তার বক্তব্য বিকৃত করে ভিন্ন ঘটনার ভিডিওর সঙ্গে যুক্ত করে একাধিক ফেসবুক পেজে প্রকাশিত কনটেন্ট নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও শুরু করেছেন বলে জানিয়েছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন, সংগ্রাম ও মানসিক অনুভূত...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

কে এই অ্যান্ডি বার্নহাম? তিনিই কি যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী?

ব্রিটিশ রাজনীতিতে কয়েক দশক কাটানোর পর অ্যান্ডি বার্নহাম এখন আগের যে কোনো সময়ের চেয়ে যুক্তরাজ্যের সর্বোচ্চ রাজনৈতিক পদ- প্রধানমন্ত্রীর দায়িত্বের আরও কাছাকাছি অবস্থানে রয়েছেন। সোমবার (২২ জুন) ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দেওয়ার পর দেশটির ক্ষমতাসীন লেবার পার্টিতে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। এই নেতৃত্ব নির্বাচন শুধু দলকেই নয়, বরং যুক্তরাজ্যের সামগ্রিক রাজনৈতিক...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

এক পরিবর্তন নিয়ে অস্ট্রিয়ার বিপক্ষে নামছে আর্জেন্টিনা

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে অনেকটা স্বস্তিতে রয়েছে আর্জেন্টিনা। এবার দ্বিতীয় ম্যাচে গ্রুপের শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে হচ্ছে অস্ট্রিয়াকে। ইউরোপের দেশটির বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে লিওনেল স্কালোনির দল। আগের ম্যাচের একাদশে থাকা মন্টিয়েল ইনজুরির কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন মলিনা। অন্যদিকে, আর্জেন্টিনার বিপক্ষে...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

পল্লী উন্নয়ন একাডেমির নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৭টি

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে পল্লী উন্নয়ন একাডেমি রংপুর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ২৭টি পদে ৫৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা প্রার্থীরা আগামী ২৮ জুলাই বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতিত আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে। এক নজরে পল্লী উন্নয়ন একাডেমির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬পদের বিবরণ আবেদন করার নিয়ম ও...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

ভূমিকম্পে কাঁপলো ঢাকা

রাজধানী ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, এটি মৃদু ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। আরও পড়ুন ভূমিকম্প হলে তাৎক্ষণিক যা করবেন দেশের আরও কয়েকটি জেলায় কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। ভূমিকম্পে তাৎক্ষণিক কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আরও পড়ুন...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

প্রবীণ নির্যাতনের বিরুদ্ধে শূন্য সহনশীলতার অঙ্গীকার

‘দেশের মোট জনসংখ্যার এক দশমাংশ বা এক কোটি ৮০ লাখেরও বেশি ষাটোর্ধ্ব প্রবীণ নাগরিকের বেশির ভাগের প্রতি চলা নির্যাতন প্রতিরোধের বিষয়টি কেবল আর সচেতনতার মাঝে নেই। এখন এটি প্রতিরোধ করতে হবে, একেবারে বন্ধ করতে হবে।’ বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উপলক্ষে সোমবার (২২ জুন) রাজধানীর মোহাম্মদপুরে ওয়াইডব্লিউসিএ মিলনায়তনে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) আয়োজিত সভায় আলোচকরা এসব কথা বলেন। নবীন-প্র...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

বিশ্বকাপ দেখতে তারা আর্জেন্টিনা থেকে বাংলাদেশে এসেছেন!

তাদের দেশ ফুটবল বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন। চলতি আসরেও তারা হট ফেভারিট। সেই আর্জেন্টিনা থেকেই বিশ্বকাপ দেখার জন্য বাংলাদেশে এসেছে একটি দল। গতকাল রোববার আর্জেন্টাইন লেখক ও কন্টেন্ট ক্রিয়েটর ড্যান ল্যান্ডে রুলো এবং তার দল ১০ দিনের সফরে ঢাকায় পৌঁছান। ২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের আর্জেন্টিনা-সমর্থকদের আবেগ ও উচ্ছ্বাসকে কাছ থেকে দেখা এবং সেই অভিজ্ঞতা বিশ্বের সামনে তুলে ধরতে চান তারা। বিশ্বজু...