মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের বৈধকরণে প্রধানমন্ত্রীর আহ্বান
প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া এসে দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরও গভীর, শক্তিশালী ও বহুমাত্রিক করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। সোমবার (২২ জুন) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটিতে সরকারি সফরে এসে তিনি উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তার জন্য মালয়েশিয়া সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন,...