১০ শিল্পীর শিল্পকর্ম নিয়ে উত্তরায় ‘পারসিসটেন্স’ প্রদর্শনী
সৃজনশীলতা কেবল একটি শিল্পচর্চা নয়; এটি এমন এক অপরিহার্য শক্তি, যা সহমর্মিতা, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং সাংস্কৃতিক ধারাবাহিকতাকে লালন করে। সৃজনশীলতার অবক্ষয় ঘটলে সমাজ সেই মৌলিক গুণাবলি হারানোর ঝুঁকিতে পড়বে। এই পরিপ্রেক্ষিতে শিল্পীসত্তার অবিচল পথচলা এবং সৃজনশীল চিন্তাশক্তি প্রকাশের এক দৃঢ় প্রত্যয় হিসেবে দেশের ১০ জন স্বনামধন্য ও প্রতিভাবান শিল্পীর শিল্পকর্ম নিয়ে রাজধানীর উত্তরায় শুরু হয়েছে ‘পারসিস...