📰 জাগোনিউজ২৪ · সর্বশেষ

জাগোনিউজ২৪ ২ ঘণ্টা আগে

বিটিটিবির কোটি টাকা আত্মসাৎ, ২৭ বছর পর সাবেক তিন কর্মকর্তার কারাদণ্ড

বাংলাদেশ টেলিফোন ও টেলিগ্রাফ বোর্ডের (বিটিটিবি) চট্টগ্রাম কার্যালয়ের অর্থ আত্মসাতের ২৭ বছর পুরোনো মামলায় তিন সাবেক কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২২ জুন) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন বিটিটিবির সাবেক বিভাগীয় প্রকৌশলী মো. কামরুল আলম ও সাদিকুর রহমান খান এবং সাবেক উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার মোহাম্মদ হোসেন। তারা পলাতক আছ...

জাগোনিউজ২৪ ২ ঘণ্টা আগে

তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুরভিত্তিক বিমান পরিষেবা সংস্থা এসএটিএস। সোমবার (২২ জুন) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে এসএটিএস প্রতিনিধিদের বৈঠকে এ আগ্রহের কথা জানানো হয়। বৈঠকে মন্ত্রী এসএটিএসের আগ্রহকে স্বাগত জানান এবং যথাযথ প্রক্রিয়া অন...

জাগোনিউজ২৪ ২ ঘণ্টা আগে

চার উপজেলায় নতুন ইউএইচএফপিও দিলো স্বাস্থ্য অধিদপ্তর

গাজীপুরের কাপাসিয়া ও কালিয়াকৈরসহ দেশের চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) পদায়ন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (১৮ জুন) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহামাদ রুমী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ‘নিম্নে বর্ণিত কর্মকর্তাদের বর্তমান পদ ও কর্মস্থল হতে বদলি করে তাদের নামের পার্শ...

জাগোনিউজ২৪ ২ ঘণ্টা আগে

১৯ দিন ধরে কিছুই খায়নি খানজাহান আলী দিঘির সেই কুমিরটি

বাগেরহাটের ঐতিহ্যবাহী খানজাহান আলী (রহ.) মাজারের দিঘি থেকে কুমিরটি খুলনায় স্থানান্তরের পর কিছুই খাচ্ছে না। তবে সরীসৃপ প্রাণীর ক্ষেত্রে বিষয়টি স্বাভাবিক বলছেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সঙ্গে সংশ্লিষ্টরা। তারা বলছেন, সরীসৃপ প্রাণী একবার খেলে অনেক দিন না খেয়ে থাকতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানায়, খানজাহান আলী (রহ.) মাজারের দিঘিতে একসময় ‘কালাপাহাড়’ ও ‘ধলাপাহাড়’ নামে দুটি কুমির ছিল।...

জাগোনিউজ২৪ ২ ঘণ্টা আগে

৯৯৯ নম্বরে স্ত্রীর ফোনকলে মাদকসহ আইনজীবী স্বামী গ্রেফতার

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে স্ত্রীর করা ফোনকলের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক আইনজীবীকে গ্রেফতার করেছে চাঁদপুর সদর থানা পুলিশ। তার নাম অ্যাডভোকেট মোহাম্মদ এমরান (৪৫)। সোমবার (২২ জুন) ৯৯৯ এর পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার এ তথ্য জানান। তিনি জানান, গত ২১ জুন চাঁদপুর সদর এলাকা থেকে ৯৯৯ নম্বরে ফোনকল করে এক নারী অভিযোগ করেন, তার স্বামী নিয়মিত মাদকসেবন করেন এবং প্রায়ই ত...

জাগোনিউজ২৪ ২ ঘণ্টা আগে

বিসিসির সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম গ্রেফতার

বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও মহানগর আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন ওরফে মামা খোকনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর নাজিরেরপুল এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। খোকন বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করে...

জাগোনিউজ২৪ ২ ঘণ্টা আগে

২০২৮ সালের পর অপ্রশিক্ষিত শিক্ষক ক্লাসে থাকবে না: ববি হাজ্জাজ

২০২৮ সালের পর দেশের কোনো প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অপ্রশিক্ষিত শিক্ষক পাঠদান করবেন না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সরকারি, বেসরকারি, কিন্ডারগার্টেন কিংবা ইংরেজি মাধ্যম সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এ নীতি প্রযোজ্য হবে বলে জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার প্রকৃত উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মাধ্যমে সম্ভব নয়, এর জন্য প্রয়োজন দক্ষ শিক্ষক, যুগোপযোগী কারিকুল...

জাগোনিউজ২৪ ২ ঘণ্টা আগে

ছিনতাইকারীদের হামলায় আহত সেই তরুণের মৃত্যু, বিচার চান প্রিন্স মাহমুদ

রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় ছিনতাইকারীদের ছোঁড়া ইটের আঘাতে গুরুতর আহত মোটরসাইকেল আরোহী সাজিদের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সুরকার ও গীতিকার প্রিন্স মাহমুদ। একই সঙ্গে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সোমবার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রিন্স মাহমুদ বলেন, কয়েকদিন আগে পূর্ব শেওড়াপাড়ায় একদল ছিনতাইকারীর হামলায় আহত মোটরসাইকেল আরোহী চিকিৎস...

জাগোনিউজ২৪ ২ ঘণ্টা আগে

কালুরঘাটে অস্ত্র প্রদর্শন ও গুলির ঘটনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ক্ষোভ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার কালুরঘাট বিসিক শিল্প এলাকায় একটি পোশাক কারখানার সামনে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও গুলি ছোড়ার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে জামায়াতের শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। সোমবার (২২ জুন) সংগঠনটির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান এবং মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ জানান। গণমাধ্যমে পাঠানো...

জাগোনিউজ২৪ ৩ ঘণ্টা আগে

বর্তমানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের হার সবচেয়ে কম

বর্তমান সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের হার সবচেয়ে কম বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার (২২ জুন) সচিবালয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ কথা বলেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে...

জাগোনিউজ২৪ ৩ ঘণ্টা আগে

শেয়ারবাজারে ঢালাও দরপতন, হাজার কোটি টাকার নিচে নামলো লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসের মতো দ্বিতীয় কার্যদিবস সোমবারও (২২ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঢালাও দরপতন হয়েছে। ফলে কমেছে প্রধান সূচক। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। বাজারটিতে ১৪ কার্যদিবস পর হাজার কোটি টাকার কম লেনদেন হয়েছে। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম বাড়ার তুলনায় দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশি প্রতিষ্ঠান। ফলে এ বাজারটিতেও মূল্যসূচকের বড়...

জাগোনিউজ২৪ ৩ ঘণ্টা আগে

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার, প্রশংসায় ভাসছেন জামায়াত আমির

জাতীয় সংসদ ভবনে আজ এক অভূতপূর্ব ও ব্যতিক্রমী দৃশ্য দেখা যায়। কোনো রাজনৈতিক তর্ক-বিতর্ক বা আইন পাসের ব্যস্ততা নয়, বরং বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের একটি ‘সারপ্রাইজ’ উপহার ঘিরে মুখরিত ছিল গোটা সংসদ সচিবালয়। সংসদের স্পিকার, মন্ত্রী, সরকারি ও বিরোধীদলের সব সংসদ সদস্য (এমপি) থেকে শুরু করে সংসদ সচিবালয়ের সব শ্রেণির কর্মকর্তা ও চতুর্থ শ্রেণির কর্মচারীরাও পেয়েছেন এই ব...

জাগোনিউজ২৪ ৩ ঘণ্টা আগে

নতুন বাজেট গরিব মারার অবাস্তব বাজেট: জামায়াত এমপি

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে গরিব মারার অবাস্তব বাজেট হিসেবে আখ্যা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার মো. মাহবুবুল আলম সালেহী। সোমবার (২২ জুন) জাতীয় সংসদে বাজেট সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। সংসদ সদস্য বলেন, ‘প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী চালাকি করেছেন। ছোট ছোট কিছু বিষয়ে করছাড় দিলেও অনেক ক্ষেত্রে এর বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। এই বাজেট গর...

জাগোনিউজ২৪ ৩ ঘণ্টা আগে

সারারাত জিরো ওয়াটের বাল্ব জ্বালালে বিদ্যুৎ বিল কত আসে?

রাতে ঘুমানোর সময় অনেকেই ঘরের এক কোণে ছোট্ট একটি জিরো ওয়াটের বাল্ব জ্বালিয়ে রাখেন। কেউ অন্ধকার ভয় পান, কেউ আবার শিশু বা বয়স্ক সদস্যদের সুবিধার জন্য এটি ব্যবহার করেন। তবে একটি প্রশ্ন প্রায়ই শোনা যায় জিরো ওয়াটের বাল্ব কি সত্যিই বিদ্যুৎ খরচ করে না? আর যদি সারারাত জ্বালিয়ে রাখা হয়, তাহলে মাস শেষে বিদ্যুৎ বিলে তার প্রভাব কতটা পড়ে? জিরো ওয়াট নাম হলেও বিদ্যুৎ খরচ শূন্য নয় অনেকের ধারণা, জিরো ওয়াট বাল্ব মান...

জাগোনিউজ২৪ ৩ ঘণ্টা আগে

অপতথ্য ছড়ানো ১৬ ওয়েবসাইট ও শতাধিক এক্স অ্যাকাউন্ট শনাক্ত: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সংবাদপত্র ও টেলিভিশনের আদলে পরিচালিত হলেও প্রোপাগান্ডা ও অপতথ্য ছড়ায়— এমন ১৬টি ওয়েবসাইট চিহ্নিত করেছে ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম ‘বাংলাফ্যাক্ট’। একই সঙ্গে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচারে জড়িত ৩০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টও শনাক্ত করা হয়েছে। সোমবার (২২ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ...

জাগোনিউজ২৪ ৩ ঘণ্টা আগে

মাগুরায় বাঘ আতঙ্কে গ্রামবাসী

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের বাঘ আতঙ্ক বিরাজ করছে গ্রামবাসীর মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাঘের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে এ আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার (২১ জুন) মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় সহো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বাঘের ভিডিও ছড়িয়ে পড়ে। শনিবার রাত আনুমানিক ১১টার দিকে গ্রামের পাকা সড়কের পাশের ঝোপঝাড়ে একটি বাঘ দেখা যাওয়ার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের স...

জাগোনিউজ২৪ ৩ ঘণ্টা আগে

হজযাত্রী নিবন্ধনে শর্ত পূরণ না করা এজেন্সি আগামী হজে অংশ নিতে পারবে না

যোগ্যতালিকায় নাম থাকার পরও টানা গত তিন বছর ৪০ জনের কম হজযাত্রী নিবন্ধন এবং চলতি বছর (২০২৬) কোনো হজযাত্রী নিবন্ধন না করতে পারা এজেন্সিগুলো আগামী বছরের হজে অংশ নিতে পারবে না। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে এসব এজেন্সিকে এক বছরের জন্য হজ কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সম্প্রতি ধর্মবিষয়ক মন্ত্রণালয় দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ ২০২৬ মৌসুম...

জাগোনিউজ২৪ ৩ ঘণ্টা আগে

সামান্য পরিবর্তনেই রান্নাঘর হবে পরিপাটি

রান্নাঘর যতই আধুনিক হোক, জিনিসপত্র যদি এলোমেলোভাবে ছড়িয়ে-ছিটিয়ে থাকে, তাহলে পুরো জায়গাটাই অগোছালো দেখায়। বিশেষ করে ছোট বা মাঝারি আকারের রান্নাঘরে জায়গার সঠিক ব্যবহার না করলে প্রয়োজনীয় জিনিস খুঁজে পেতেও সমস্যা হয়। তবে কিছু সহজ স্টোরেজ সমাধান ব্যবহার করে খুব সহজেই রান্নাঘরকে আরও পরিপাটি, পরিচ্ছন্ন এবং আকর্ষণীয় করে তোলা সম্ভব। ঝুড়িতে গুছিয়ে রাখুন প্রয়োজনীয় জিনিস প্রতিদিন ব্যবহৃত ছোটখাটো জিনিস যেমন স্...