📰 সর্বশেষ

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

বিশ্বকাপে পেনাল্টি মিসের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে মেসি জানান দিচ্ছিলেন তিনি পূর্বের ফর্মে ফিরে এসেছেন। দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষেও দুর্দান্ত শুরু করেছিল আর্জেন্টিনা। ম্যাচের ৭ম মিনিটে পেনাল্টি পায় তারা। লওতারো মার্টিনেজকে বক্সের মাঝে ফাউল করায় ভিএআর পেনাল্টি দেয় আর্জেন্টিনার পক্ষে। পেনাল্টি পেয়ে স্পট কিক নিতে আসেন মেসি। কিন্ত চিরাচরিত ভঙ্গি আস্তে করে দৌড়ে এসে বলটি তিনি গোলবারের ডা...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

শুরুতেই পেনাল্টি মিস মেসির!

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেই বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসার পাশে বসে গিয়েছিলেন লিওনেল মেসি। দু’জনেরই বিশ্বকাপে গোল ১৬টি করে। আর একটি গোল করতে পারলেই এককভাবে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন তিনি। সে সুযোগটা তিনি পেয়েও গিয়েছিলেন। পেনাল্টি পেলো আর্জেন্টিনা। স্পট কিক নিতে এলেন লিওনেল মেসি। কিন্তু সেই বলটি মেসি ডান পাশ দিয়ে মেরে দিলেন বাইরে। অবিশ্বাস্য! মেসি...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

প্রাথমিকের নতুন সহকারী শিক্ষকদের পদায়ন হবে লটারিতে

যোগদানের অপেক্ষায় থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মস্থল লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে। সোমবার (২২ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন শিক্ষকদের পদায়ন প্রক্রিয়াটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে সদ্য গঠিত জেলা কমিটির ওপর। জেলা প্রশাসককে (ডিসি) সভাপতি এবং জেলা প্রাথমিক...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

রাজধানীতে গণঅধিকারের বিক্ষোভ, নতুন কর্মসূচির ঘোষণা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ এনে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। সোমবার (২২ জুন) রাত ৮টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পল্টন মোড় ও জাতীয় প্রেস ক্লাব এলাকা প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে স...

রাইজিংবিডি ২২ Jun ২০২৬

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার

গাজীপুর মহানগরজুড়ে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

রাইজিংবিডি ২২ Jun ২০২৬

শাহজালাল মাজারে ৪ দিনে দানের সাড়ে ১৭ লাখ টাকা জমা

নজিরবিহীন ঘটনার জন্ম দিয়ে সিলেট ছাড়ছেন সদ্য প্রত্যাহার হওয়া জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। প্রায় ৭০০ বছরের ইতিহাসে কেউ যা করতে পারেনি, বিদায়ের আগ মুহূর্তে তিনি তা করে গেছেন।

রাইজিংবিডি ২২ Jun ২০২৬

সংসদে ‘মবক্রেসি’ শব্দের ব্যবহার নিয়ে বিতর্ক

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাম্প্রতিক বাজেটবিরোধী মিছিলকে ‘মবক্রেসি’ হিসেবে উল্লেখ করাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

কামড় খেয়ে জ্যান্ত সাপ নিয়ে হাসপাতালে হাজির কৃষক

রাজবাড়ীর পাংশায় গরুর খাবার আনতে গিয়ে বিষধর গোখরা সাপের কামড়ের শিকার হয়েছেন সহমান মোল্লা (৪৫) নামের এক কৃষক। পরে জ্যান্ত সাপ নিয়ে হাসপাতালে হাজির হন তিনি। সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামখোল গ্রামে এ ঘটনা ঘটে। আহত সহমান মোল্লা ওই গ্রামের মো. মজিবর মোল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের খড়ের গাদা থেকে গরুর খাবার আনতে গেলে সহমান মোল্লাকে সাপে কামড় দেয়। প...

রাইজিংবিডি ২২ Jun ২০২৬

সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ফাটলের বিষয়ে নোটিশ

জাতীয় সংসদ ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দেওয়া এবং বৃষ্টির পানি চুইয়ে পড়ার অভিযোগ তুলে বিষয়টি সংসদের নজরে এনেছেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ। অবকাঠামোগত নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রাইজিংবিডি ২২ Jun ২০২৬

স্বাধীনতাবিরোধী রাজনীতি নিষিদ্ধের দাবি সংসদে

জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে স্বাধীনতাবিরোধী রাজনৈতিক শক্তির রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

প্রত্যাহার আদেশের একদিন পর রাতে সিলেট ছাড়ছেন আলোচিত জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। নতুন কেউ যোগদানের আগ পর্যন্ত ভারপ্রাপ্ত ডিসি হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ রাতেই ডিসি সিলেট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তিনি চলে যাওয়ায় ভারপ্রাপ্ত ডিসি হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জে...

রাইজিংবিডি ২২ Jun ২০২৬

আ.লীগ নেতা ভেবে গ্রেপ্তার, বিএনপি নেতাদের তৎপরতায় মুক্তি

গাজীপুরের শ্রীপুরে এক ব্যক্তিকে আওয়ামী লীগ নেতা সন্দেহে গ্রেপ্তারের প্রায় ১৩ ঘণ্টা পর বিএনপি নেতাদের তৎপরতায় নাটকীয়ভাবে মুক্তি দেওয়ার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

রাইজিংবিডি ২২ Jun ২০২৬

মেসিকে আজ ঠেকিয়ে দিবে অস্ট্রিয়ার গেগেনপ্রেসিং? 

আর্জেন্টিনার প্রধান আকর্ষণ নিশ্চিতভাবেই লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ৩৮ বছর বয়সী এই কিংবদন্তি এখন ১৬ গোলের বিশ্বরেকর্ডধারী মিরোস্লাভ ক্লোসার ঠিক পাশে অবস্থান করছেন।

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

ভূমিকম্পের উৎপত্তি নারায়ণগঞ্জে, মাত্রা ৪

রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত ৯টা ২৯ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, এটি মৃদু ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। আরও পড়ুন ভূমিকম্পে কাঁপলো ঢাকা ভূমিকম্পে তাৎক্ষণিক কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই কম্পন অনুভ...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ায় দুদিনের সরকারি সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় (৯টা ৪৫ মিনিটে) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি। তিনি বলেন, সরকারি সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী এর আগে মালয়েশিয়ায় বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠক ও আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেন। সফর শেষে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি চীনের উদ্দেশ্যে...

রাইজিংবিডি ২২ Jun ২০২৬

আর্জেন্টিনার একাদশ কেমন হবে

সবুজ গালিচায় যখন বুটের স্পাইক দাগ কেটে যায়, তখন মানচিত্রের দূরত্ব মুছে গিয়ে কেবলই বেঁচে থাকে জয়ের ক্ষুধা। কানসাস পেরিয়ে ডালাসের বাতাসে এখন একটাই সুবাস, আলবিসেলেস্তেদের নকআউটের টিকিট কাটার তীব্র আকাঙ্ক্ষা। যেখানে শেষ হয়েছিল আলজেরিয়া বধের গল্প, ঠিক সেখান থেকেই শুরু করার এক নতুন অগ্নিপরীক্ষা আর্জেন্টিনার সামনে।

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২২ জুন ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য... ইরানি তেলে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র ইরানের তেল উৎপাদন, বিক্রি ও সরবরাহের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থ মন্ত্রণালয় (ট্রেজারি ডিপার্টমেন্ট) জানিয়েছে, আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানকে অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) এবং সংশ্লিষ্ট প...

জাগোনিউজ২৪ ২২ Jun ২০২৬

বাবা পড়ালেন জানাজা, গাইবান্ধায় নিহত শিবির নেতার দাফন সম্পন্ন

গাইবান্ধায় সাঘাটায় হামলায় নিহত শিবির নেতা সাইফুল্লাহ বারীর দাফন সম্পন্ন হয়েছে। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সোমবার (২২ জুন) বিকেলে উপজেলার বোনারপাড়া সরকারি কাজি আজহার আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন নিহত শিবির নেতা সাইফুল্লাহ বারীর বাবা হাবিবুর রহমান। জানাজায় অংশ নেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, জেলা জামায়াতের আমির ও সদর আসনে...