📰 সর্বশেষ

প্রথম আলো ১৭ ঘণ্টা আগে

নূরের সাদু হয়ে ওঠা

‘রইদ’ সিনেমায় সাদু চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন মোস্তাফিজুর নূর ইমরান। চরিত্রটির সঙ্গে অভিনেতার যাত্রার গল্প শুনলেন মকফুল হোসেনলোভ, কামনা, বাসনা আর নিষ্ঠুরতার মিশেলে নিজেকে পর্দায় মেলে ধরেছে সাদু। চরিত্রটি পুরোটা কল্পিত নয়। মায়ের কাছে শোনা সাদু ও সাদুর স্ত্রীর গল্পকে পর্দায় তুলে ধরেছেন মেজবাউর রহমান সুমন। সুমনের কাছে সাদু চরিত্রের কাঠামোটা পেয়েছেন নূর, চরিত্রের বর্ণনা শুনেছেন।নূর বলছেন, তিনি বাস্...

প্রথম আলো ১৮ ঘণ্টা আগে

গ্যালিলিও থেকে ব্র্যাডলি: আলো কত দ্রুত ছোটে

আমরা এখন জানি, আলোর গতি হলো সেকেন্ডে ২৯৯,৭৯২,৪৫৮ মিটার। আজ এই সংখ্যাকে আমরা স্থির ও নিশ্চিত বলে ধরে নিই। কিন্তু এই নিশ্চয়তায় পৌঁছাতে বিজ্ঞানকে পাড়ি দিতে হয়েছে কয়েক শতাব্দীর দীর্ঘ ও জটিল পথ। বর্তমানে লেজার রশ্মির ব্যতিচার বা আলোকতরঙ্গের কম্পাঙ্কের মতো অত্যন্ত উন্নত প্রকৌশল ব্যবহার করে আলোর গতি নির্ণয় করা হয়। কিন্তু এই লেখার উদ্দেশ্য আধুনিক পরিমাপ নয়; বরং প্রথম কবে এবং কীভাবে মানুষ আলোর গতি...

রাইজিংবিডি ২০ ঘণ্টা আগে

এবার ইরানি প্রতিনিধিদলকে হুমকি ট্রাম্পের

হামলার হুমকি দেওয়ার পর এবার সুইজারল্যান্ডে আলোচনারত ইরানি প্রতিনিধিদলকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুমকি দিয়েছেন।

রাইজিংবিডি ২১ ঘণ্টা আগে

আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে উদ্যোগী সরকার

আন্তঃসীমান্ত নদীগুলোর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে বর্তমান সরকার বিদ্যমান পানিবণ্টন চুক্তিগুলো পর্যালোচনা করে নতুন চুক্তি সম্পাদনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

রাইজিংবিডি ২১ ঘণ্টা আগে

নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে এমপির ছেলে পুলিশ হেফাজতে

চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

রাইজিংবিডি ২১ ঘণ্টা আগে

বাজেট ঘোষণার পর নিত্যপণ্যের দাম বেড়েছে

বাজেট ঘোষণার পরপরই বাজারে চাল, ডাল ও ভোজ্যতেলের দাম বেড়ে যাওয়ায় জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।

রাইজিংবিডি ২১ ঘণ্টা আগে

প্রভুত্ব নয়, সমবন্ধুত্বে সম্পর্ক এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, ‘‘বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। একে অপরের ভাইয়ের মতো সহযোগিতা নিই।

রাইজিংবিডি ২১ ঘণ্টা আগে

বিশ্বকাপে ইরান দলের ওপর মানসিক অত্যাচার চলছেই 

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বেলজিয়াম ও ইরান। তবে, মাঠের লড়াইয়ের চেয়েও বেশি আলোচনায় আছে ইরানের কঠিন ভ্রমণ ক্লান্তি ও লজিস্টিকস সমস্যা।

রাইজিংবিডি ২১ ঘণ্টা আগে

‘স্লিপ অব টাং’ এক্সপাঞ্জ হবে: স্পিকার

জাতীয় সংসদে বাজেট আলোচনার সময় এক সংসদ সদস্যের নিজেকে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দাবি করার বিষয়টিকে অনিচ্ছাকৃত ভুল উল্লেখ করে তা সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

রাইজিংবিডি ২২ ঘণ্টা আগে

মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কার্যক্রম জোরদারের নির্দেশ 

দেশের মৎস্য খাতের টেকসই উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর গবেষণা কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

রাইজিংবিডি ২২ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদ এমপির বক্তব্যে সংসদে উত্তেজনা

বাজেট অধিবেশনের আলোচনায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা সম্পর্কে বিরোধী দলীয় এক সংসদ সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।

রাইজিংবিডি ২২ ঘণ্টা আগে

ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৫৫ কেজির বাঘাইড়

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে ধরা পড়েছে ৫৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। মাছটি স্থানীয় জেলেদের কাছ থেকে কিনে নিয়েছেন এক স্কুল শিক্ষক।

রাইজিংবিডি ২২ ঘণ্টা আগে

সাভারে বজ্রপাতে ৩ জন নিহত

ঢাকার সাভারে জমিতে কৃষি কাজ করতে গিয়ে বজ্রপাতে তিনজন নিহত হয়েছে। রবিবার (২১ জুন) বিকেলে উপজেলার বনগাঁও ইউনিয়নের কোন্ডা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

রাইজিংবিডি ২৩ ঘণ্টা আগে

পাবনায় পরীক্ষার ফি প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ

পাবনার সুজানগর উপজেলার সরকারি ডা. জহুরুল কামাল ডিগ্রি কলেজে ইনকোর্স পরীক্ষার নামে বিভিন্ন ফি আদায়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

রাইজিংবিডি ২৩ ঘণ্টা আগে

আলোচনা চলাকালেই ইরানে হামলার হুমকি ট্রাম্পের

সুইজারল্যান্ডে যখন শান্তি আলোচনা চলছে ঠিক তখনই ইরানের ওপর আবারো হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (২১ জুন) ট্রুথ স্যোশালে এক পোস্টে তিনি এ হুমকি দিয়েছেন।

রাইজিংবিডি ২৩ ঘণ্টা আগে

৫৬০০ কোটি টাকার সুকুকের নিলাম সোমবার, মুনাফা ৯.৭৫ শতাংশ

বাজারে আসছে সরকারের ৫ হাজার ৬০০ কোটি টাকার বিনিয়োগ সুকুক। এই সুকুকের নিলাম হবে আগামীকাল সোমবার (২১ মে)। এতে ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়েই বিনিয়োগ করতে পারবেন। সোমবার সকাল ১০ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নিলামে অংশ নিতে পারবেন বিনিয়োগকারীরা।